ঝাড়খণ্ড সরকারকে বাঁচিয়ে দিয়েছি, বিহারে ভেগে গেল: মমতা

তাঁর কড়া চ্যালেঞ্জ, আগামী ২০২৪ নির্বাচনে মোদী জিতবেন না। বলেন, বাংলায় সরকার ভাঙতে পারবে না জেনে ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিরোধী শক্তিকে আটকে দেওয়ার চেষ্টা করছে বিজেপি। ‘১০ কোটি টাকা করে ঝাড়খণ্ডের একেক জন বিধায়ককে কিনতে চেয়েছিল। সেই চেষ্টা সফল হতে দিইনি। ঝাড়খণ্ড সরকারকে বাঁচিয়ে দিয়েছি’। হাওড়ার পাঁচলায় ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ককে বেআইনি অর্থ সহ গ্রেফতারের  প্রসঙ্গ তুলে এভাবেই বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। বিজেপি (BJP) বিরোধীদের  বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে বলে আরও একবার তিনি সরব হলেন।

রবিবার বেহালায় তৃণমূল কংগ্রেসের স্বাধীনতা দিবস উদযাপনের মঞ্চ থেকে তিনি বলেন, ‘ঝাড়খণ্ড সরকারকে বাঁচালাম। আর তারপরই বিহারে ভেগে গেল’। তাঁর কড়া চ্যালেঞ্জ, আগামী ২০২৪ নির্বাচনে মোদী (MODI) জিতবেন না। জিতবে না বিজেপি। তিনি আরও বলেন, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড (JHARKHAND), রাজস্থানে বিজেপির লক্ষ্য সরকার ভাঙা। আর বাংলায় সরকার ভাঙতে পারবে না জেনে ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। যাতে কেউ তৃণমূল কংগ্রেস দল না করে। তারপরেই দৃঢ় কন্ঠে বলেন, ‘বাংলা দখল করার আগে বিজেপিকে জানতে হবে বাংলা পাহারা দিচ্ছে রয়েল বেঙ্গল টাইগার।’

এদিন মুখ্যমন্ত্রীর অভিযোগ, ১০ কোটি টাকা করে দিয়ে মহারাষ্ট্রের মত ঝাড়খণ্ড সরকার ভাঙার চেষ্টা করছিল বিজেপি। হাতেনাতে ধরে ফেলেছে বাংলার পুলিশ। টিপে ধরেছে টাকা ও চক্রান্তকে। তারপরেই বেরিয়ে এসেছে আসল গল্প। এই গল্প আসলে টাকার খেলার। তাঁর প্রশ্ন, বিভিন্ন রাজ্যে সরকার ভাঙার চক্রান্তকারীদের বিরুদ্ধে কেন সিবিআই ও ইডি তদন্ত হয় না? তৃণমূল সুপ্রিমোর অভিযোগ, ৬ কোটি- ১০ কোটি- ৫০ কোটি টাকার বিনিময়ে বিভিন্ন রাজ্যে বিজেপি চালাচ্ছে সরকার ভাঙার খেলা। কেন্দ্রীয় এজেন্সির নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

এদিন বিজেপি ও বিজেপি শাসিত কেন্দ্র সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, ‘তুমি মহারাজ সাধু হলে আজ, আমি চোর হলাম আজ। মুখে চন্দন পড়ুক’। কড়া সুরে বলেন, ২০১১ সালে তিনি চেয়েছিলেন বদলা নয় বদল। অশান্তি চাননি বলেই তিনি এই কথা বলেছিলেন। বলেন, তিনি কারও গায়ে হাত দিতে চাননি। সেই সুযোগে নিয়োগ সহ বিভিন্ন দফতরের ফাইল পুড়িয়ে দিয়েছে সিপিএম। তারপরেই হুঁশিয়ারি দেন, বিভিন্ন কেসের ফাইল খুললে পূর্বতন রাজ্য সরকারের ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়বে। কেঁচো খুঁড়তে গিয়ে দেখা যাবে বেরিয়ে পড়েছে গোখরো সাপ। এদিন তাঁর নিশানায় ছিল সংবাদমাধ্যমও। মিডিয়ার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন।

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি