সৌদি তরুণকে মৃত্যুদণ্ড থেকে বাঁচাতে মেসিকে চিঠি

অভিযোগ ষড়যন্ত্রে লিপ্ত থাকার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মেসির দ্বারস্থ এক সৌদি (Saudi) কিশোরের পরিবার। ওই তরুণ মৃত্যুদণ্ডের মুখোমুখি। কিশোরের পরিবারে আর্জি, আন্তর্জাতিক মানের এই ফুটবলার যেন মামলায় তাঁর প্রভাব খাটানোর চেষ্টা করেন। মেসিকে (Lionel Messi) চিঠি পাঠানোর বড় কারণ, সৌদির আরবের সঙ্গে  মেসির ভালো সম্পর্ক রয়েছে। সম্প্রতি মেসিকে সৌদি আরব তাদের শুভেচ্ছাদূত (Goodwill Ambassador) করেছে। কিশোরের পরিবারের আশা, সৌদি আরবের ওপর প্রভাব খাটিয়ে মেসি তাঁদের ছেলেকে বাঁচাতে পারবেন। খবর ব্রিটিশ দৈনিক দ্য টাইমসের।

দ্য টাইমসের (TheTimes) প্রতিবেদন অনুসারে, সৌদি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে মহম্মদ আল ফায়াজ নামে ১৫ বছরের কিশোরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। তাকে গ্রেফতার হয়েছিল ২০১৭ সালে।  পরিবার যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছে। পরিবার দাবি, তাকে জোর খাটিয়ে স্বীকারোক্তি আদায় করা হয়।
মেসিকে (Lionel Messi) পাঠানো চিঠিতে পরিবারের তরফ থেকে বলা হয়েছে – আমরা সবিনয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। পরিবারের অত্যন্ত প্রিয় মহম্মদ আল ফায়াজকে গ্রেফতার করেছে সৌদি সরকার। ওর বিরুদ্ধে অভিযোগ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকার। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ওকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার পথে সরকার।  সৌদি আরব আপনাকে সে দেশের শুভেচ্ছাদূত (Goodwill Ambassador) করেছে। মহম্মদের তরফ থেকে আপনার কাছে আমাদের অনুরোধ, ওর ভবিষ্যৎ জীবনের কথা মাথায় রেখে আপনি  পদক্ষেপ করুন। পরিবারের দাবি, ফায়াজকে গ্রেফতারে সময় সে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলছিল। তবে এরপরই তাকে প্রাপ্তবয়স্কদের কারাগারে নিয়ে জিজ্ঞাসাবাদ ও নির্যাতন করা হয়।

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের

পুরুলিয়ায় জনকল্যাণ শিবিরে উপচে পড়া ভিড়, পরিদর্শনে মন্ত্রী চাঁদ বাউরি

‘ওঁরা আমার দিদিকে মেরে ফেলেছে’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুতে বিস্ফোরক দাবি ভাইয়ের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার