Asia Cup 2022: ১৭ জনের দল ঘোষণা আফগানিস্তানের

নেতৃত্ব দেবেন মোহম্মদ নবি

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  আসন্ন এশিয়াকাপের জন্য দল ঘোষণা করল আফগানিস্তান (Afghanistan )। স্কোয়াড ১৭জনের। নেতৃত্ব দেবেন মোহম্মদ নবি (Mohammad Nabi )। সহ-অধিনায়কের দায়িত্বে নাজিবুল্লা জাদ্রান। এশিয়া কাপের আসর বসতে চলেছে সংযুক্ত আরব আমিরশাহিতে। খেলা শুরু ২৭ অগাস্ট থেকে। ফাইনাল ১১ সেপ্টেম্বর। এবার স্কোয়াডে বেশ কিছু রদবদল করা হয়েছে। সারাফুদ্দিন আশরাফকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। পরিবর্তে এসেছেন সামিউল্লাহ শিনওয়ারি।

আফগানিস্তান বর্তমানে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি (T-20) খেলছে। সারাফুদ্দিন আশরাফকে অবশ্য চলতি টি-টোয়েন্টি থেকে বাদ দেওয়া হয়নি। রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে কায়েজ আহমেদ এবং নিজাত মাসুদকে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে স্কোয়াডে নুর আহমেদের জায়গা হলেও এশিয়া কাপের জন্য তাঁকে স্কোয়াডে রাখা হয়নি।

দল ঘোষণা করতে গিয়ে মুখ্য নির্বাচক নূল মালিকজাই (Chief selector Noor Malikzai ) জানিয়েছেন, আয়ারল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের থেকেও আসন্ন এশিয়া কাপ অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই, বাছাই করা খেলোয়াড়দের নিয়ে স্কোয়াড তৈরি করা হয়েছে। কয়েকজন বাদ রাখার মতো কঠিন সিদ্ধান্ত বোর্ডকে বাধ্য হয়ে নিতে হয়েছে। ভালো পারফরম্যান্সের জন্য সামিউল্লাহ শিনওয়ারিকে স্কোয়াডে রাখা হয়েছে। ভালো ফর্মে রয়েছে ও। ব্যাটিং সাইডকে আরও শক্তিশালী করতে তোলার জন্য ওকে রাখা হয়েছে। রাখা হয়েছে ইব্রাহিম জাদরান, হাসমাতুল্লাহ শাহিদি, নাজিবুল্লা জাদরান।

নাজিবুল্লা জাদরান এবং রশিদের ব্যাটিংয়ের দাপটে আয়ারল্যান্ডের বিরুদ্ধে পরপর দুটি ম্যাচে আফগানিস্তান জয় পেল। জাদরান মাত্র ২২ বল খেলে অর্ধশতরান করেন। এই অর্ধশতরানের মধ্যে রয়েছে চারটি চার এবং তিনটি ছয়। সিরিজের ফলাফল ২-২। 

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

এক টাকা বাঁচানোর লোভেই বেশি কেনাকাটা! ৯৯৯ টাকা দামের পিছনে ব্যবসায়ীদের মাস্টারপ্ল্যান

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের