উৎসবের মরসুমে ঝটপট বানিয়ে নিন সবুজ চিকেন মশলা

তাই এবার উৎসবের মরসুমে বানিয়ে ফেলুন, সবুজ চিকেন মশলা – SOBUJ CHICKEN MASALA। জেনে নিন রেসিপি।

Share:

নিজস্ব প্রতিনিধি: সামনেই উৎসবের মরসুম। স্বাধীনতা দিবস পেরিয়ে যাওয়া মানেই উৎসব আমাদের দোরগোরায়। অক্টোবরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। সুতরাং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পুজোর প্রস্তুতি। সামনে আবার মনসা পুজো, জন্মাষ্টমী। তাই উৎসবের মরসুমে বাইরে গিয়ে খাওয়ার রেওয়াজ তো আছেই, সঙ্গে আছে বাড়িতেও রকমারি রান্না করা। যেখানে থাকে, পোলাও, চিকেন, মটন, ফ্রাইড রাইস আরো কত কি! তাই এবার উৎসবের মরসুমে বানিয়ে ফেলুন, সবুজ চিকেন মশলা – SOBUJ CHICKEN MASALA। জেনে নিন রেসিপি।

উপকরণ

মুরগির মাংস (৫০০ গ্রাম)
পেঁয়াজ কুচি (২ চামচ)
আদা-রসুন বাটা
কাঁচা লঙ্কা (৪-৫টি)
ধনেপাতা (১-১/২ কাপ)
পুদিনা পাতা (৩-৪ কাপ)
টকদই (৩-৪ চামচ)
গরম মশলা গুঁড়ো (২ চামচ)
স্বাদ অনুযায়ী নুন, সর্ষের তেল।

প্রণালী

প্রথমে কাঁচা লঙ্কা, ধনেপাতা, পুদিনা পাতা ও টকদই মিক্সিতে পিষে রেখে দিন। এরপর কড়াইয়ে তেল গরম করে কুচোনো পেঁয়াজ হালকা ভেজে নিয়ে মাংস দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ ঢেকে রাখুন। এরপর কিছুটা গরম মশলা ভাল করে মিশিয়ে আবার ঢাকা দিয়ে রাখুন। আদা-রসুন বাটা দিয়ে নেড়েচেড়ে ২ মিনিটের জন্য রান্না করুন। এবার নুন ও দইয়ের পেস্টটা দিয়ে ভালভাবে মিশিয়ে কম আঁচে ৫ মিনিট ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিন। ঢাকা খুলে নেড়েচেড়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে ২-৩ মিনিট রান্না করে নিন। গ্রেভি কিছুটা শুকিয়ে এলে নামিয়ে নিন।

অমিতাভের সাধের ‘জলসা’ কার? সম্পত্তির মালিকানা নিয়ে বচ্চন পরিবারে আইনি বিবাদ

SSC-তে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগে ১৬ জন অযোগ্য প্রার্থী চিহ্নিত

কালীপুজোর বিসর্জনে গিয়ে বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

রূপকথার গল্প মনে হলেও সত্যি! সাফাইকর্মী থেকে SBI-র উচ্চপদস্থ আধিকারিক, স্বামীকে হারিয়েও হার মানেননি প্রতীক্ষা

ভারত-বাংলাদেশ কোথাও ঠাঁই নেই, শূন্য সীমানায় দিন কাটছে অসহায় মহিলার

মাঠেই ফুটবলারের মৃত্যুর ঘটনায় গোলরক্ষকের উপর ১২ ম্যাচের নিষেধাজ্ঞা জারি

যাত্রীদের ভোগান্তি কমাতে বড় উদ্যোগ, রাজ্যের রাস্তায় নামছে ৪৩৫টি নতুন বাস

নিজের মেয়েকে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত পাষণ্ড বাবা

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

শীতের পথে ফের বাধা! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে তারেক সরকারের উপর দুটি শর্ত আরোপ ভারতের

জ্ঞানেশকে কটাক্ষ, ভবানীপুর থানায় অভিষেককে হাজিরার নির্দেশ পুলিশের

ঘুমের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনা, এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষে মৃত ২