নিরামিষের দিন চটজলদি বানিয়ে ফেলুন সজনে ফুলের পাতুরি

সজনে তো সবাই খান, কখনো সজনে ফুলের পাতুরি বানিয়ে দেখেছেন? চলুন আজ এর রেসিপি জানিয়ে দিই আপনাদের!

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঙালিদের ক্ষেত্রে আমিষের পাশাপাশি নিরামিষ রান্নার জুড়ি মেলা ভার। তবে এক্ষেত্রে ঘটি, বাঙাল আবার বিভক্ত হয়ে যায়। সবার ধারণা, ঘটির তুলনায় বাঙালরা বেশি ভাল রান্না করতে পারে। তবে এই তুলনা টেনে লাভ নেই। আজকে আমরা এমনই একটা নিরামিষ রেসিপির নাম বলবো। যার স্বাদ আচ্ছা আচ্ছা চিকেন মটনের সুস্বাদু রেসিপিকে হার মানাতে বাধ্য। সজনে তো সবাই খান, কখনো সজনে ফুলের পাতুরি বানিয়ে দেখেছেন? চলুন আজ এর রেসিপি জানিয়ে দিই আপনাদের!

উপকরণ

সজনে ফুল (১৫০ গ্রাম)

নারকেল বাটা (দেড় কাপ)

কাঁচালঙ্কা বাটা ( ৬টি)

সর্ষে বাটা (৩ টেবল চামচ)

সর্ষের তেল (৬ টেবল চামচ)

নুন (স্বাদ আনুযায়ী)

চিনি (২টেবল চামচ)

কলাপাতা (৪টি) (চৌকো করে কেটে নেওয়া)

সুতো (বাঁধার জন্য প্রয়োজনমতো)

হলুদ (১ চিমটি)।

প্রণালী

সজনে ফুল ভাল করে ধুয়ে জল ঝারিয়ে নিন। এবার একটা বাটিতে সজনে ফুল নিয়ে একে একে নুন, হলুদ, চিনি , সাদা আর কালো সর্ষে, সর্ষের তেল, লঙ্কা বাটা, নারকেল বাটা দিয়ে ভাল করে মিশিয়ে ২৫ মিনিট রেখে দিন। এবার কলাপাতায় একটু জল দিয়ে ভাপিয়ে, ভাপানো কলাপাতা পরিস্কার কাপড় দিয়ে মুছে একটা একটা করে কলাপাতা নিয়ে তাতে আগে থেকে করে রাখা সজনে ফুলের মিশ্রণ দিয়ে কলাপাতার চারপাশ ভাল করে মুড়ে সুতো দিয়ে বেঁধে নিন। এবার গ্যাসে একটা কড়াইযে তেল দিয়ে একটু গরম করে নিন। এরপর তাতে ৪ চামচ তেল দিয়ে বেঁধে রাখা কলাপাতা উল্টেপাল্টে ভাল করে ভেজে নিন। এবার কড়াই থেকে নামিয়ে নিন পাতুরিগুলো।

অমিতাভের সাধের ‘জলসা’ কার? সম্পত্তির মালিকানা নিয়ে বচ্চন পরিবারে আইনি বিবাদ

SSC-তে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগে ১৬ জন অযোগ্য প্রার্থী চিহ্নিত

কালীপুজোর বিসর্জনে গিয়ে বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

রূপকথার গল্প মনে হলেও সত্যি! সাফাইকর্মী থেকে SBI-র উচ্চপদস্থ আধিকারিক, স্বামীকে হারিয়েও হার মানেননি প্রতীক্ষা

ভারত-বাংলাদেশ কোথাও ঠাঁই নেই, শূন্য সীমানায় দিন কাটছে অসহায় মহিলার

মাঠেই ফুটবলারের মৃত্যুর ঘটনায় গোলরক্ষকের উপর ১২ ম্যাচের নিষেধাজ্ঞা জারি

যাত্রীদের ভোগান্তি কমাতে বড় উদ্যোগ, রাজ্যের রাস্তায় নামছে ৪৩৫টি নতুন বাস

নিজের মেয়েকে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত পাষণ্ড বাবা

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

শীতের পথে ফের বাধা! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে তারেক সরকারের উপর দুটি শর্ত আরোপ ভারতের

জ্ঞানেশকে কটাক্ষ, ভবানীপুর থানায় অভিষেককে হাজিরার নির্দেশ পুলিশের

ঘুমের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনা, এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষে মৃত ২