এই প্রথম অনস্ক্রিনে জুটিতে নীল-তৃণা, অনুরাগীদের দিলেন বিশেষ উপহার

গানটি গেয়েছেন বাংলার অন্যতম জনপ্রিয় গায়িকা লগ্নজিতা চক্রবর্তী। নেটমাধ্যমে ভিডিওটির মোশন পোস্টারে দেখা যাচ্ছে, পাশাপাশি হাঁটছেন তৃণা এবং নীল।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি সপ্তাহেই শেষ হচ্ছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘খড়কুটো’। যদিও ভক্তদের প্রত্যাশা অনুযায়ী এই ধারাবাহিক শেষ হচ্ছে না বলে অনেকেরই ক্ষোভ ছিল। কারণ শেষে তৃণা সাহা অর্থাৎ এই ধারাবাহিকের প্রধান চরিত্র প্রাণবন্ত গুনগুনের মৃত্যু দিয়ে শেষ করা, একেবারেই মেনে নিতে পারছেনা ভক্তরা। ইতিমধ্যেই এই ধারাবাহিকের শেষ পর্বের শ্যুটিংও শেষ করেছেন তৃণা। সুতরাং নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে, গুনগুনের পরবর্তী পরিকল্পনা কী? যদিও তিনি এই মুহূর্তে স্টার জলসার জনপ্রিয় ডান্স রিয়েলিটি শো ‘ডান্স ডান্স জুনিয়র ৩’ এর কোচের আসনে রয়েছেন। সেই শ্যুটিংও জমিয়ে চলছে তাঁরা।এদিকে কয়েকটি বড় পর্দার চলচ্চিত্রেও সাইন করেছেন তৃণা। কিন্তু পাশাপাশি আরও কী কিছু পরিকল্পনা রয়েছে গুনগুনরানীর?

এদিকে অনস্ক্রিনে একাধিক অভিনেতার সঙ্গে তৃণা কাজ করলেও নিজের অভিনেতা স্বামী নীর ভট্টাচার্যের সঙ্গে এখনও কোনও প্রজেক্টে কাজ করেন কি তিনি। শুধু তাঁরা ইনস্টাগ্রাম রিলেই সীমাবদ্ধ থেকেছে। তাই ভক্তরাও চায় টলিউডের এই পাওয়ার কাপলকে অনস্ক্রিনে দেখতে, অনস্ক্রিনে তাঁদের রসায়ন কতটা হিট হবে সেটাও দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা। তবে ভক্তদের অপেক্ষা শেষ, বিয়ের পর প্রথম একসঙ্গে কাজ করছেন নীল এবং তৃণা। তাঁরা একটি মিউজিক ভিডিওতে একসঙ্গে ধরা দিলেন। হ্যাঁ, সম্প্রতি নতুন মিউজিক ভিডিয়োর ঝলক প্রকাশ্যে এনেছে ‘সারেগামাপা’।

 

View this post on Instagram

 

A post shared by Saregama Bengali (@saregamabengaliofficial)

একটি গানের ভিডিয়োয় দেখা যাবে ‘তৃণীল’ জুটিকে। আর এই গানে শহর কলকাতাকে জড়িয়ে নানা আবেগের গল্প ফুটে উঠবে। গানটি গেয়েছেন বাংলার অন্যতম জনপ্রিয় গায়িকা লগ্নজিতা চক্রবর্তী। নেটমাধ্যমে ভিডিওটির মোশন পোস্টারে দেখা যাচ্ছে, পাশাপাশি হাঁটছেন তৃণা এবং নীল। আর দু’জনের মুখেই প্রাণবন্ত হাসি। স্বামীর দিকে অবাক দৃষ্টিতে চেয়ে রয়েছেন তৃণা। এর আগে তাঁদের অভিনীত মাত্র কয়েক সেকেন্ডের ইনস্টাগ্রাম রিলেই প্রেমের ঝড় তুলত এই তারকা জুটি। এ বার আরও এক ধাপ এগিয়ে গেলেন তাঁরা। হ্যাঁ, ভক্তদের জন্যেই নতুন করে সাজলেন তাঁরা। এদিকে ‘খড়কুটো’তে গুনগুনের মৃত্যুর পর্ব সম্প্রচারিত হতেই মন খারাপ অনুরাগীদের। এই অবস্থায় ভক্তদের জন্যেই বিশেষ চমক নিয়ে এলেন তৃণা। সব ঠিক থাকলে চলতি মাসের শেষের দিকে বা সেপ্টেম্বরের শুরুতে মুক্তি পাবে এই গানের ভিডিওটি।

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর