চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের আকাশসীমা লঙ্ঘন, তাইওয়ানকে রক্তচক্ষু দেখিয়েই চলেছে ড্রাগনরা

আন্তর্জাতিক ডেস্ক : দু’সপ্তাহ পেরিয়ে গেলেও তাইওয়ানকে (Taiwan) লক্ষ্য করে চিনা শক্তি প্রদর্শনের বিরাম নেই। তাইওয়ান প্রতিরক্ষা মন্ত্রকের অভিযোগ, গত ২৪ ঘণ্টায় আটটি চিনা যুদ্ধবিমান তাইওয়ান প্রণালীর মধ্যরেখা লঙ্ঘন করেছে। তার মধ্যে রয়েছে চারটি বোমারু বিমান জেএইচ-৭। দু’টি করে সুখোই-৩০ এবং জে-১১ যুদ্ধবিমানও তাইওয়ান প্রণালীর পূর্বনির্দিষ্ট সীমারেখা অতিক্রম করেছে বলে জানিয়েছে তাইপে। তবে পাল্টা তাইওয়ানও চিনা যুদ্ধবিমানের দিকে ক্ষেপণাস্ত্র তাক করে রেখেছে।

ঘোষিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে চিনের পিপলস লিবারেশন আর্মি (pla)। চিনা যুদ্ধবিমান এবং রণতরীর ভয়ে তাইওয়ান প্রণালীতে বাণিজ্যিক উড়ান এবং নৌচলাচল কার্যত বন্ধ। তাইওয়ানের দাবি, তাইওয়ান প্রণালীতে মোতায়েন ৫টি চিনা যুদ্ধজাহাজ এবং ২১টি যুদ্ধবিমানের গতিবিধি তাদের নজরে রয়েছে। চিনা বিমানবাহিনীর সবচেয়ে শক্তিশালী ‘স্টেলথ এয়ার সুপিরিওরিটি ফাইটার’ জে-২০ যুদ্ধবিমানও তাইওয়ান প্রণালীতে মোতায়েন করা হয়েছে বলে পশ্চিমী সংবাদমাধ্যমের খবর। তার মোকাবিলায় আমেরিকায় তৈরি অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-১৬ভি মোতায়েন করেছে তাইওয়ান। চিনা নৌবাহিনীর তরফে তাইওয়ান প্রণালীতে মোতায়েন জলযানগুলির মধ্যে রয়েছে ‘অ্যাম্ফিবিয়ান ল্যান্ডিং ভেহিকল’ও। যুদ্ধ পরিস্থিতিতে ‘দ্বীপরাষ্ট্র’ তাইওয়ানে দ্রুত সেনা অবতরণের উদ্দেশ্যেই এই পরিকল্পনা বলে মনে করছেন সামরিক পর্যবেক্ষকদের একাংশ।

চলতি মাসের গোড়ায় আমেরিকার কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে কেন্দ্র করে যে উত্তেজনার আঁচ ছড়াতে শুরু করেছিল, এখনও তা নেভেনি। তাইওয়ান প্রণালী-সহ দক্ষিণ চিন সাগরের বিভিন্ন অংশে চিনা রণতরীর পাশাপাশি পরমাণু অস্ত্র বহনে সক্ষম ডুবোজাহাজের ‘তৎপরতার’ অভিযোগও উঠেছে ইতিমধ্যে। পরিস্থিতির দিকে নজর রাখছে ভারত।

Published by:

Share Link:

More Releted News:

ইউরেনিয়াম হস্তান্তর করতে রাজি ইরান! বিরাট দাবি ট্রাম্পের, শান্তি চুক্তি নিয়েও বড় বার্তা

মার্কিন যুদ্ধবিমান ঘায়েলে চিনের তৈরি বিশেষ অস্ত্র ব্যবহার ইরানের

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

বিশ্বের প্রবীণতম গরিলার জন্মদিন পালন, ধুমধাম করে উদযাপন চিড়িয়াখানায়

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ