চুনী-পিকে-শৈলেনের পর এবার বিদায় নিলেন বদ্রু, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মমতার

ক্রীড়া মহলে শোকের ছায়া

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রয়াত ফুটবল তারকা বদ্রু বন্দ্যোপাধ্য়ায়। বয়স হয়েছিল ৯৩ বছর। পরিবার সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, দিকপাল এই ফুটবল তারকা দীর্ঘদিন ধরেই নানা ধরণের শারীরিক সমস্যায় ভুগছিলেন। সেই সঙ্গে শরীরে বাসা বাঁধে করোনা। চিকিৎসকেরা সুস্থ করে তুলতে আপ্রাণ চেষ্টা চালান। চিকিৎসকদের যাবতীয় চেষ্টাকে ব্যর্থ প্রমাণ করে শুক্রবার রাত ২টো ১০ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিশিষ্ট এই ফুটবলারের প্রয়াণে ক্রীড়াজগতে শোকের ছায়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট এই ফুটবলারের মৃত্য়ুতে শোক প্রকাশ করেছেন। 

মেলবোর্ন অলিম্পিক্সে তাঁর সুযোগ্য নেতৃত্বে ভারতীয় ফুটবল দল চতুর্থস্থান দখল করে। ফুটবল খেলায় বদ্রু বন্দ্যোপাধ্যায় যেমন সাফল্যের নজির রেখেছে, পড়াশোনার ক্ষেত্রে তাঁর সমান সাফল্য  রয়েছে। ডাক্তারি পড়ার সুযোগও পেয়েছিলেন প্রাক্তন ফুটবলার। আরজি করে ডাক্তারি পড়তে গিয়েছিলেন। 

মুখ্যমন্ত্রী মতা বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট এই ফুটবলারে প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে লেখেন- 

তারকা ফুটবলার সমর (বদ্রু) ব্যানার্জির প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৯২ বছর।

তিনি ১৯৫৬ সালে মেলবোর্নে সামার অলিম্পিকসে জাতীয় ফুটবল দলের অধিনায়ক ছিলেন। এছাড়া মোহনবাগান, বালি প্রতিভা ক্লাব, বেঙ্গল নাগপুর রেলওয়ে দলেও খেলেছিলেন। অংশ নিয়েছেন ডুরান্ড কাপ, কলকাতা ফুটবল লিগ, আইএফএ শিল্ড, রোভার্স কাপে। তাঁর জনপ্রিয়তা ছিল অতুলনীয়।

পশ্চিমবঙ্গ সরকার ২০১৬-১৭ সালে তাঁকে ‘লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ প্রদান করে।

তাঁর প্রয়াণে ক্রীড়া জগতের অপূরণীয় ক্ষতি হল।

আমি সমর (বদ্রু) ব্যানার্জির পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম