জিম্বাবোয়েকে হারিয়ে একদিনের সিরিজ জয় ভারতের

পাঁচ উইকেটে পরাজিত জিম্বাবোয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি, হারারে: জিম্বাবোয়ের বিরুদ্ধে   দ্বিতীয় একদিনের ম্যাচেও জয় পেল ভারত। সেই সঙ্গে জিতে নিল সিরিজ। শনিবার ম্য়াচে প্রতিপক্ষকে তারা পাঁচ উইকেটে পরাজিত করে। জয়ের জন্য ভারতের টার্গেট ছিল ১৬২। ২৬ ওভারের মধ্যেই জয় তুলে নেয় ভারত। সঞ্জু একাই করেন ৪৩। 

এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কেএল রাহুল। দলে এদিন একটি পরিবর্তন করা হয়। দীপক চাহারের পরিবর্তে নেওয়া হয় শার্দুল ঠাকুরকে। এছাড়া প্রথম একদিনের ম্যাচে ভারতে যাদের রাখা হয়েছিল, তাদের নিয়ে সিরিজ জয়ের লক্ষ্য নামে মেন ইন ব্লুক। প্রথম একদিনের ম্যাচে জয় পাওয়ায় ভারতীয় শিবির মানসিক দিক থেকে অনেকটাই এগিয়ে ছিল।   

এদিন নজর ছিল কে এল রাহুলে দিকে। দ্বিতীয় একদিনের ম্যাচে তার পারফরম্য়ান্স  নজর কাড়তে পারল না। রাহুল মাত্র এক রান করে প্যাভিলিয়নে ফেরেন। ফলে ম্যাচের অভিমুখ ঘোরানোর দায়িত্ব গিয়ে পড়ে ধাওয়ান এবং শুভমন গিলের ওপর। এই দুইয়ের ৩৩ করে মোট ৬৬ রান ভারতকে অনেকটাই চাপ মুক্ত করে। 

রাহুলের মতো ব্যর্থ ইশান। ১৩ বল ঠেঙিয়ে রান মাত্র ছয়। তুলনামূলকভাবে পারফরম্যান্স ভালো দীপক হুড়ার। ৩৬ বলে ২৫। এর মধ্যে ১২ রান বাউন্ডারি থেকে। ধাওয়ান-গিল-হুড়া এবং স্যামসনের আক্রমণের সামনে পড়ে প্রতিপক্ষের বোলাররা বিধ্বস্ত হয়ে পড়েন। অল্প সময়ের মধ্যে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। জিম্বাবোয়ের ব্যাটারদের মধ্যে ভালো রান করেন উইলিয়াম এবং রিয়ান। তাদের জন্য জিম্বাবোয়ে অনেকটা ভদ্রস্থ জায়গায় পৌঁছয়। যদিও সিরিজে সমতা ফিরিয়ে আনতে তারা ব্যর্থ হল। 

বিস্তারিত আসছে…

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

এক টাকা বাঁচানোর লোভেই বেশি কেনাকাটা! ৯৯৯ টাকা দামের পিছনে ব্যবসায়ীদের মাস্টারপ্ল্যান

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের