ডিভোর্সের খবর শুনতে শুনতে কান ঝালাপালা: যজুবেন্দ্র-জায়া ধনশ্রী

ইন্সটাগ্রামে এই ছবি পোস্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: যজুবেন্দ্র চাহালের সঙ্গে ডিভোর্সের খবর নিয়ে এবার মুখ খুললেন ধনশ্রী।

রবিবার ইন্সটাগ্রামে তিনি একটি ছবি পোস্ট করেন।  ছবিতে রয়েছেন যজুবেন্দ্র। একই সঙ্গে জানিয়েছেন, গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় না থাকার কারণ। ইন্সটাগ্রামে ধনশ্রী লিখেছেন- নাচ করতে গিয়ে পায়ে চোট পেয়েছিলাম। শিরায় টান ধরে। সে কারণে গত কয়েকদিন আমায় বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়ছিল। তবে চিকিৎসকেরা জানিয়েছেন, এই সমস্যার স্থায়ী সমাধান অপারেশন। নাচের অভ্যাস বজায় রাখতে গেলে অপারেশন ছাড়া দ্বিতীয় কোনও রাস্তা নেই।  বিগত দিনগুলিতে যজুবেন্দ্র আমার পাশে ছিল। পাশে ছিল পরিবার। ওকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। 

ধনশ্রী লিখছেন, যেহেতু সোশ্যাল মিডিয়ায় গত দু সপ্তাহ ধরে দেখা যায়নি, তাই কে বা কারা রটিয়ে দিল যজুবেন্দ্রর সঙ্গে আমার বিচ্ছেদ আসন্ন। আর সেই যে রেকর্ড একবার বাজল, তারপর থেকে থামার আর কোনও চিহ্ন দেখা যাচ্ছে না। কারা রটিয়ে দিয়েছে এই ডিভোর্সের খবর, তা আমার জানা নেই। তবে যেই বা যারাই এই খবর বাজারে ছড়িয়ে দিক, তাদের প্রত্যেককে আমি ঘেন্না করি। যজুবেন্দ্র সম্পর্কে ধনশ্রী লিখেছেন- ওর মতো একজনের সঙ্গে বিয়ে হওয়ায় আমি সত্যিই খুশি। 

২০২০-য়ের ডিসেম্বরে চাহালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ধনশ্রী। যজুবেন্দ্র যেমন দলে বেশ জনপ্রিয়, আর সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় স্ত্রী ধনশ্রী। অতীতে সোশ্যাল মিডিয়ায় এই দুইয়ের ছবি একাধিকবার দেখা গিয়েছে। তবেমাঝে কয়েকদিন দুইজনে চুপ থাকার সুযোগে কেউ রটিয়ে দেয় ভাঙছে সম্পর্ক।  

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

এক টাকা বাঁচানোর লোভেই বেশি কেনাকাটা! ৯৯৯ টাকা দামের পিছনে ব্যবসায়ীদের মাস্টারপ্ল্যান

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের