দিল্লিতে কাল কৃষকদের মহাসভা, সন্ধ্যাতেই গ্রেফতার টিকায়েত

দিল্লিতে শুরু পুলিশের নজরদারি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারের কৃষক নীতির প্রতিবাদে এবং অন্যান্য ইস্যুতে সোমবার ভারতীয় কিষাণ ইউনিয়ন এক মহাসমাবেশের ডাক দিয়েছে। সমাবেশ দিল্লির যন্তর-মন্তরে। মিছিল রুখতে অমিত শাহের পুলিশ বদ্ধপরিকর। আর তা প্রমাণ করতে রবিবার সন্ধ্যা নামতেই কৃষক নেতা রাকেশ টিকায়েতকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। তাকে মধু বিহার পুলিশ স্টেশনে আটকে রাখা হয়েছে। টিকায়েত এই গ্রেফতারির নিন্দা করে জানিয়েছেন, তাকে গ্রেফতার করে পুলিশ যদি এই মহাসমাবেশ বন্ধ করতে পারবে বলে মনে তাহলে তারা ভুল করবে। মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশ হবেই। 

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বেশ কিছু ছবি। ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে, দিল্লি-হরিয়ানা সীমান্তে কংক্রিটের দেওয়াল তোলা হয়েছে। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। প্রত্যেকের ওপর চলছে কড়া নজরদারি। দিল্লি পুলিশের এই তৎপরতা দেখে একটা বিষয় স্পষ্ট যে তারা যে কোনও মূল্যে এই সমাবেশ রুখতে বদ্ধ পরিকর। প্রয়োজনে বলপ্রয়োগ করতেও তারা দ্বিধা করবে না।  

দানবীয় তিন কৃষি আইন প্রত্যাহারের দাবি তুলে দিল্লি-হরিয়ানা সীমান্তে অন্নদাতারা আন্দোলনে বসেন। সরকারের তরফ থেকে তাদের আলোচনার প্রস্তাব দেওয়া হলে তারা আলোচনায় যোগ দেন। তাদের দাবি ছিল ওই তিন কৃষি আইন প্রত্যাহার করে নিতে হবে। কেন্দ্র প্রথম দিকে দাবি মানতে অস্বীকার করলেও মাসাধিককাল ধরে চলতে থাকা আন্দোলনের জেরে কেন্দ্র শেষ পর্যন্ত তিন আইন প্রত্যাহার করে নিতে বাধ্য হয়। অন্নদাতাদের দাবি ছিল ফসলের সহায়কমূল্য বৃদ্ধি। মনে করা হচ্ছে, সেই দাবি নিয়েই আগামীকাল তারা দিল্লির যন্তর-মন্তরে সরব হবে। 

আইপিএলে হার্দিক ও আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

‘ধর্ষককে এনকাউন্টার করেছি, শুনেই ভাল লাগছে,’ বললেন মিঠুন চক্রবর্তী

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ