রান না পেলে দলের বোঝা হবেন কোহলি: দানিশ কানারিয়া

না হলে বাঁদ পড়বেন

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  দলে তাঁর প্রয়োজন আছে কি না, সেটা প্রমাণ করতে হবে বিরাট কোহলিকে। আর সেটা প্রমাণ করার রাস্তা একটাই – রান। আরও রান। আর সেটা করতে না পারলে কোহলিই একদিন দলের বোঝা হয়ে উঠবে।

এমনই বিস্ফোরক বয়ান প্রাক্তন পাক লেগ স্পিনার দানিশ কানারিয়ার। আসন্ন এশিয়া কাপে ভারত-পাকিস্তানের পারফরম্যান্স কেমন হবে, কোন প্লেয়ার কেমন খেলবেন বলে তিনি আশা করছেন, সেই সব প্রশ্নের উত্তর দিচ্ছিলেন কানারিয়া। তিনি বলেন, ভারত ইতোমধ্যে বেশ কয়েকটি ম্যাচ খেলার সুযোগ হবে। এশিয়া কাপ শুরু হওয়ার আগেও কয়েকটি ম্যাচ খেলার সুযোগ পাবে ভারত। এখনও পর্যন্ত ভারতীয় ব্যাটারদের পারফরম্যান্স শুধু সন্তোষজনক নয়, ভালোই বলা যেতে পারে। পাকিস্তান এখনও পর্যন্ত ভারতের মতো ম্যাচ খেলার সুযোগ পায়নি। ফলে, ভারতীয় স্কোয়াড তুলনামূলকভাবে পাকিস্তানের থেকে অনেকটাই এগিয়ে। কয়েকজনের চোট আঘাত ছিল। তারা সেই চোট আঘাত সারিয়ে তুলেছে। ফলে, ভারতীয় শিবির যে পাকিস্তানের থেকে অনেকটাই শক্তিশালী জায়গায় দাঁড়িয়ে রয়েছে তা নিয়ে কোনও সন্দেহ নেই।

বিরাটের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে তাঁর কাছে জানতে চাওয়া হলে দানিশ বলেন – কোহলি যে প্রথম সারির খেলোয়াড়, তা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু দলে নিজের জায়গা পাকাপোক্ত করতে গেলে ওকে রান করতে হবে। একজনের ব্যাটে দিনের পর দিন খরা চললে, সে  দলের কাছে বোঝা হয়ে ওঠে। তখন সিলেক্টরদের সামনে একটা রাস্তাই খোলা থাকে – বোঝা হাল্কা করা।

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

এক টাকা বাঁচানোর লোভেই বেশি কেনাকাটা! ৯৯৯ টাকা দামের পিছনে ব্যবসায়ীদের মাস্টারপ্ল্যান

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের