প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নেই, জানিয়ে দিলেন কেজরিওয়াল

গুজরাত বিধানসভা ভোটের প্রস্তুতি উপলক্ষে দুদিনের সফরে সোমবার আমদাবাদে পৌঁছেছেন দিল্লির মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: আগামী লোকসভা ভোটে (General Election) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) বিরুদ্ধে লড়াইয়ে তিনিই প্রধান মুখ বলে দাবি করছেন আম আদমি পার্টির (Aam Aadmi Party) নেতারা। অথচ যাঁকে মোদির বিরুদ্ধে সবচেয়ে বিশ্বাসযোগ্য মুখ হিসেবে দাবি করছেন আপ নেতারা, সেই অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) সোমবার মোদির খাসতালুকে দাঁড়িয়ে জানিয়ে দিয়েছেন, প্রধানমন্ত্রী (Prime Minister) হওয়ার দৌড়ে নেই। তাঁর কথায়, ‘আমি প্রধানমন্ত্রী হতে চাই না। আমার লক্ষ্য দেশকে বিশ্বে এক নম্বরে পৌঁছে দেওয়া।’

গুজরাত বিধানসভা ভোটের (Gujrat Assembly Poll) প্রস্তুতি উপলক্ষে দুদিনের সফরে সোমবার আমদাবাদে পৌঁছেছেন দিল্লির মুখ্যমন্ত্রী (Delhi Chief Minister) তথা আম আদমি পার্টির সুপ্রিমো (AAP Supremo)। তাঁর সঙ্গী হয়েছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী (Delhi Deputy Chief Minister) মণীশ শিসোদিয়া (Manish Shisodia)। গুজরাত বিধানসভার ভোটকে যে দিল্লির শাসকদল যথেষ্ট গুরুত্ব দিচ্ছে তা বোঝা গিয়েছে কেজরিওয়ালের সফরে। গত এক মাসে এ নিয়ে পাঁচবার মোদি-অমিত শাহের খাসতালুকে পা রাখলেন আপ সুপ্রিমো। এক প্রশ্নের জবাবে এদিন কেজরিওয়াল (Arvind Kejriwal) বলেন, ‘প্রধানমন্ত্রী পদের জন্য আমি মোটেও লালায়িত নই। প্রধানমন্ত্রী হওয়ার লক্ষ্য নিয়ে আমি গুজরাতে আসিনি। গুজরাতে এসেছি দেশকে বিশ্বের এক নম্বরে নিয়ে যাওয়ার জন্য।’

নিজের ডেপুটি মণীশ শিসোদিয়ার (Manish Shisodia) বাড়িতে সিবিআইয়ের হানা প্রসঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী (Arvind Kejriwal) বলেন, ‘আমি শুনেছি, আগামী তিন-চার দিনের মধ্যে মণীশকে (Manish Shisodia) গ্রেফতার করা হতে পারে। কে জানে, আমিও হয়তো গ্রেফতার হতে পারি। এই সমস্তই করা হচ্ছে গুজরাত বিধানসভা ভোটের কথা মাথায় রেখে।’

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘কেন মৌনিকে বদনামের চেষ্টা করছেন?’ অভিনেত্রীর সঙ্গে প্রেমের গুজব নিয়ে মুখ খুললেন অর্জুন

প্রভাব খাটিয়ে এলাকায় ‘গুণ্ডাবাজি’, ধনেখালিতে গ্রেফতার বিধায়ক অসীমা-ঘনিষ্ঠ পটল

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

কলকাতা-হাওড়ার বাড়ল ওয়ার্ড সংখ্যা, বিধানসভায় পাশ গুরুত্বপূর্ণ বিল

‘টম ক্রুজও আমার প্রতি আকৃষ্ট, আমরা একসঙ্গে পার্টি করি’, বিস্ফোরক মল্লিকা শেরাওয়াত

ঠাকুমার হাতের সেই মালপোয়ার স্বাদ ফিরিয়ে আনুন, রইল সহজ রেসিপি

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

১৫ অগস্ট হামলার ছক! জঙ্গি সন্দেহে কলকাতায় ধৃত পাকিস্তানি নাগরিক

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?

মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন