বিলকিস: ১১ ‘খুনির’ মুক্তির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা

বুধবার শুনানি, প্রধান বিচারপতির এজলাসে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিলকিস মামলায় সাজার মেয়াদ শেষ হওয়ার আগেই ১১ জন মুক্তি পাওয়ায় নানা প্রান্ত থেকে শুরু হয় সমালোচনা। খোদ বিলকিসের পরিবার এই সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করে। সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে দায়ের হয় মামলা। মঙ্গলবার সর্বোচ্চ আদালত সেই মামলার শুনানিতে রাজি হয়েছে। শুনানি আগামীকালা।

সুপ্রিম কোর্ট সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, এই ১১জনকে গুজরাত সরকারের মুক্তির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার সকালে আইনজীবী অপর্ণা ভাট প্রধান বিচারপতি এনভি রামানার এজলাসে পাঠিয়ে তাঁর দৃষ্টি আকর্ষণ করে জরুরী ভিত্তিতে মামলার শুনানির আর্জি জানালে প্রধান বিচারপতি আর্জিতে সাড়া দেন। জানান, বুধবার তিনি এই মামলার শুনানি গ্রহণ করবেন। শুনানি দুই বিচারপতির ডিভিশন বেঞ্চে। বেঞ্চের অপর বিচারপতি অজয় রাস্তোগি।

গুজরাত সরকারের এই সিদ্ধান্তেক চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের করেন সিপিএমের পলিটব্যুরো সদস্য সুহাসিনী আলি এবং আরও দুই। প্রধান বিচারপতি এদিন জানতে চান, ১১ জনকে গুজরাত সরকারের দেওয়া মুক্তির সিদ্ধান্ত কি সুপ্রিম কোর্টের রেমিসন নীতি মেনে দেওয়া হয়েছে।

পাল্টা সওয়ালে বিশিষ্ট আইনজীবী তথা সাংবিধানিক বিশেষজ্ঞ কপিল সিব্বল বলেন, তিনি মহামান্য় আদালতের রেমিশন নীতি নিয়ে কিছু বলেননি। মামলার প্রতিপাদ্য বিষয়ও তা নয়। এই মামলার মূল বিষয় সাজার মেয়াদ শেষ হওয়ার আগে গুজরাত সরকারের সিদ্ধান্ত। গুজরাত সরকারকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানানো হক। মামলা রুজু করার কারণ ও ব্যাখ্যা শোনার পর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বুধবার জরুরী ভিত্তিতে মামলার শুনানি গ্রহণে রাজি হয়েছে।  

মালদ্বীপ বা থাইল্যান্ডের ফিলিং পেতে ঘুরে আসুন গোয়ার পালোলেম সৈকতে

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার