বাহিনীর তিন শাখাকে জরুরি ভিত্তিতে অস্ত্র কেনার ছাড়পত্র কেন্দ্রের

সশস্ত্র বাহিনীর তিন শাখাকে দেশে তৈরি অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম জরুরি ভিত্তিতে কেনার জন্য বিশেষ আর্থিক ক্ষমতা দিল কেন্দ্র।

Share:

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি : সশস্ত্র বাহিনীর তিন শাখাকে (স্থল, নৌ এবং বায়ুসেনা) দেশে তৈরি অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম জরুরি ভিত্তিতে কেনার জন্য বিশেষ আর্থিক ক্ষমতা দিল কেন্দ্র। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, মঙ্গলবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের নেতৃত্বাধীন ‘প্রতিরক্ষা সামগ্রী ক্রয় বিষয়ক কমিটি’ (ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল বা ডিএসি)-র বৈঠকে এ বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে। চিন সীমান্তে উত্তেজনা কমার কোনও লক্ষণ নেই। পাক সীমান্তের অবস্থাও তথৈবচ। এই অবস্থায় সেনাদের অস্ত্র কেনার ছাড়পত্র দেওয়াকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।

প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আগামী ছ’মাস পর্যন্ত স্থলসেনা, নৌসেনা এবং বায়ুসেনাকে জরুরি ভিত্তিতে দেশে তৈরি অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম কেনার জন্য বিশেষ ক্ষমতা প্রদান করা হয়েছে। এ ক্ষেত্রে দেশীয় সংস্থাগুলিকে দেওয়া প্রতিটি বরাতের সর্বোচ্চ মূল্য ৩০০ কোটি টাকা হতে পারে। প্রসঙ্গত, ২০২০ সালে লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) চিনের সঙ্গে সঙ্ঘাত-পর্বের সময়ই সশস্ত্র বাহিনীর তিন শাখাকে জরুরি ভিত্তিকে ৫০০ কোটি টাকা পর্যন্ত অস্ত্র এবং সামরিক সরঞ্জাম কেনার ছাড়পত্র দিয়েছিল কেন্দ্র। প্রাথমিক ভাবে ২০২০-র ডিসেম্বর পর্যন্ত সময়সীমা থাকলেও পরে তা দু’দফায় বাড়ানো হয়।

২০১৬ সালে উরিতে জঙ্গিহানার পরে এবং ২০১৯ সালের লোকসভা ভোটের আগে বালাকোট-পর্বের সময়ও একই ধরনের ক্ষমতা দেওয়া হয়েছিল সশস্ত্র বাহিনীকে। সশস্ত্র বাহিনীর তিন শাখার সহকারী প্রধান স্তরের আধিকারিক এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার দেওয়া হয়েছিল ডিএসির বৈঠকে। এবার সেই একই সিদ্ধান্ত নেওয়া হল।

রেস্তরাঁ নয়, ঘরেই বানান মশলাদার পনির টাকো, জমে যাবে বিকেলের আড্ডা

‘১০ বছর ধরে ভাবছি অভিনয় ছেড়ে দেব’, তবে কী অবসর নিতে চলেছেন মনোজ বাজপেয়ী?

গরমে মিষ্টির স্বাদে নতুন চমক, বাড়িতেই বানিয়ে নিন লিচু চিজকেক

মমতার দল ভেঙে খান খান, ‘নতুন তৃণমূলের’ পরিষদীয় নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

তৃণমূল ছাত্র পরিষদে গৃহযুদ্ধ, রাস্তায় নামতে নারাজ কর্মীরা

প্রোটিনে ভরপুর নিরামিষ প্রাতরাশ, জনপ্রিয়তা বাড়ছে পনির-স্টাফড মুগ ডাল চিলার

ভারতীয় পণ্যের উপর নতুন শুল্কের প্রস্তাব আমেরিকার, কী প্রভাব পড়বে অর্থনীতিতে?

কুয়েত বিমানবন্দরে ইরানের হামলায় আহত একাধিক, স্থগিত বিমান পরিষেবা

দিল্লিতে রেস্তোরাঁয় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ২০ জনের

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমকপ্রদ তথ্য সমীক্ষায়

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

ডিমের কালিয়া একঘেয়ে লাগে? তাহলে ঝটপট বানিয়ে নিন ‘এগ লবাবদার’

কিয়েভ-সহ ইউক্রেনে মুহুর্মুহু হামলা রাশিয়ার, নিহত ২৩

বারাণসীতে মধ্যরাতে অপারেশন, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল মন্দির-মসজিদ