Durand 2022: ভারতীয় ফুটবলেও বর্ণবাদের বিষ, কাঠগড়ায় বায়ুসেনা

ক্লাবের তরফ থেকে জারি বিবৃতি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: খেলাধুলোয় বর্ণবাদ নতুন কোনও ঘটনা নয়। এই ধরনের একাধিক ঘটনার সাক্ষী ইওরোপ। এবার সেই বর্ণবাদের বিষাক্ত হাওয়া ঢুকে পড়ল ভারতীয় ফুটবলে। কাঠগড়ায় বায়ুসেনা।

বর্ণবাদের ঘটনাটি ঘটেছে ডুরান্ড কাপে, বেঙ্গালুরু এফসি বনাম ভারতীয় বায়ুসেনার ম্যাচে। খেলা ছিল কলকাতার কিশোর ভারতী স্টেডিয়ামে, মঙ্গলবার। বেঙ্গালুরু এফসি-এর তরফ থেকে বলা হয়েছে,  প্রতিপক্ষ ভারতীয় বায়ুসেনার এক ফুটবলার তাদের এক ফুটবলারকে লক্ষ্য করে জাত-পাত তুলে গালিগালাজ করে। ক্লাবের তরফ থেকে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগা করা হয়েছে। আর্জি জানানো হয়েছে, এই খেলোয়াড়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপের।

ক্লাবের তরফ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে- মঙ্গলবার কলকাতায় কিশোর ভারতী স্টেডিয়ামে ডুরান্ড কাপের ম্যাচে ভারতীয় বায়ুসেনার সঙ্গে খেলা চলাকালীন প্রতিপক্ষ শিবিরের এক খেলোয়াড় তাদের দলের এক খেলোয়াড়কে তার জাত তুলে হেয় করে। আমরা এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। আর্জি জানিয়েছি, ওই খেলোয়াড়ের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার। আমাদের একটাই বার্তা বর্ণবাদের কোনও জায়গা হয় না। ফুটবল সবার জন্য।

বিবৃতিতে বেঙ্গালুরু এফসি জানায়নি তাদের কোন খেলোয়াড়ের বিরুদ্ধে প্রতিপক্ষ শিবিরের কোন খেলোয়াড় জাত তুলে গালি দেয়। তবে এই অভিযোগকে কেন্দ্র করে ফুটবল দুনিয়ায় আলোড়ন তৈরি করবে সে ব্যাপারে নিশ্চিত ক্রীড়ামহল।

মঙ্গলবারের খেলায় বেঙ্গালুরু এফসি প্রতিপক্ষ ভারতীয় বায়ুসেনাকে ৪-০ গোলে পরাজিত করে। ডুরান্ড কাপে এটা তাদের দ্বিতীয় জয়। দলের গোল করে রয় কৃষ্ণ, সুনীল ছেত্রী, ফৈজল আলি এবং শিব শক্তি।

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম