বিলকিস মামলায় গুজরাত সরকারকে নোটিশ সুপ্রিম কোর্টের

দু সপ্তাহ বাদে শুনানি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিলকিস মামলায় দোষী সাব্যস্ত ১১ জনের মুক্তির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট গুজরাত সরকারকে নোটিশ পাঠাল। সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি এনভি রামানাকে নিয়ে গঠিত তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ ( বেঞ্চের বাকি দুই বিচারপতি হলেন অজয় রাস্তোগি এবং বিচারপতি বিক্রম নাথ এই নোটিশ পাঠিয়েছে।১১ জনের মুক্তির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন সিপিএম সাংসদ সুহাসিনী আলি, সাংবাদিক রেবতী লাল এবং অধ্য়াপক রূপরেখা বর্মা। বিলকিসের হয়ে সওয়াল করবেন বিশিষ্ট আইনজীবী তথা সাংবিধানিক বিশেষজ্ঞ কপিল সিবল। দু-সপ্তাহ বাদে মামলার শুনানি।

বিলকিস বানোর ঘটনায় ১১ জনের সাজার মেয়াদ শেষ হওয়ার আগেই তাদের মুক্তি দেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে নানা প্রান্ত থেকে সমালোচনার ঝড় ওঠে। ক্ষোভের আগুনে ঘি পড়ে তাদের যেভাবে বীরের সম্বর্ধনা দেওয়া হয় তা নিয়েও।  মুক্তির জন্য শীর্ষ আদালতে আবেদন জানান এক অপরাধী। তার সেই আবেদনের ভিত্তিতে রাজ্য সরকারকে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছিল আদালত। এর পরই গোধরা জেল থেকে ১১ জনকে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়। অপরাধীদের ফুল, মালা, মিষ্টিতে শুধু বরণ করে নেওয়াই হয়নি, তাদের ব্রাহ্মণ পরিচয় দেখিয়ে সংস্কারী আখ্যাও দিয়েছেন  এক বিজেপি বিধায়ক। 

এই মুক্তি নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় বিলকিসের পরিবারকে। ১১ জনের মুক্তির পর থেকে তারা বেশ আতঙ্কে রয়েছে। বিলকিসের দোষীদের মুক্তির সিদ্ধান্ত প্রত্যাহারের আর্জি জানিয়ে সমাজের বিভিন্ন স্তরের মানুষ সই সংগ্রহ করেন।

মালদ্বীপ বা থাইল্যান্ডের ফিলিং পেতে ঘুরে আসুন গোয়ার পালোলেম সৈকতে

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার