Bhaichung: ফুটবল ফেডারেশনের নির্বাচনে মনোনয়ন জমা ভাইচুংয়ের

বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে মনোনয়ন দাখিল

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ফুটবল ফেডারেশনের নির্বাচনে মনোনয়ন জমা দিলেন ভাইচুং ভুটিয়া। ফেডারেশন সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে মনোনয়ন দাখিল। প্রথম দিনেই মনোনয়ন জমা দেন প্রাক্তন এই ফুটবলার। যদিও তিনি প্রাক্তন ফুটবলার হিসেবে নয়, মনোনয়ন জমা দিয়েছেন অন্ধ্রপ্রদেশ ফুটবল সংস্থার প্রতিনিধি হিসাবে। তাঁকে সমর্থন জানিয়েছে রাজস্থান ফুটবল সংস্থা।

মনোনয়ন দাখিলের পর প্রাক্তন ফুটবল তারকা সংবাদসংস্থাকে জানান,তিনি এআইএফএফ-এর সভাপতি পদে লড়াইয়ের জন্য মনোনয়ন জমা দিয়েছেন। কারণ তিনি মনে করেন, ওই পদের জন্য যোগ্যতম। দেশের হয়ে দীর্ঘদিন ধরে ফুটবল খেলেছেন। প্রশাসনিক দিকটাও তিনি কিছুটা হলেও বোঝেন। আর ফেডারেশনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কারণ, তিনি ভারতীয় ফুটবলকে একটা উচ্চতায় নিয়ে যেতে চান।

উল্লেখ করা যেতে পারে, গত বারেও ফেডারেশনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়ে নাম লেখান। তাঁর নাম প্রস্তাব করেন প্রাক্তন সতীর্থ দীপক মণ্ডল। সমর্থন করেন মহিলা ফুটবলার মধু কুমারী। যদিও সুপ্রিম কোর্টের নির্দেশে প্রশাসক কমিটি বাতিল হয়ে যাওয়ায় ভাইচুংয়ের মনোনয়নও বাতিল হয়ে যায়। কেন্দ্রের তরফ থেকে ভাইচুংকে বলা হয়, ভারতীয় ফুটবলের উন্নতিতে তাঁকে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে।

তবে সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত জানালেও ভাইচুং বলেন তিনি কিছুটা হলেও হতাশ। বলেছিলেন, ফেডারশনে ফুটবলারদের জায়গা দেওয়ার জন্য আবেদন করা হলেও তা গৃহীত হয়নি। তবে দমে যেতে রাজি নন। লডা়ই তিনি আগামী দিনে চালিয়ে যাবেন। আশা, ফুটবলারদের জন্য একদিন সংবিধান তৈরি হবে।

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম