এবার গোমাতার পুজো করলেন প্রধানমন্ত্রিত্বের দাবিদার ঋষি সুনক

জন্মাষ্টমী পর গোমাতার পুজো। প্রধানমন্ত্রী হতে কোনও পুজো করতেই আর বাকি রাখছেন না ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক।

Share:

আন্তর্জাতিক ডেস্ক : জন্মাষ্টমী পর গোমাতার পুজো। প্রধানমন্ত্রী হতে কোনও পুজো করতেই আর বাকি রাখছেন না ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক। গত সপ্তাহে তাঁকে দেখা গিয়েছিল জন্মাষ্টমী উপলক্ষে স্ত্রী অক্ষতা মূর্তিকে সঙ্গে নিয়ে ইংল্যান্ডের ইসকন মন্দিরে গিয়ে পুজো দিতে। হরে কৃষ্ণ লেখা উত্তরীয় পরে হাতজোড় করে প্রণাম করতে দেখা গিয়েছিল তাঁকে। এবার গোপূজা করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রিত্বের দৌড়ে থাকা ঋষি সুনক (Rishi Sunak)। সেই ছবি ও ভিডিও দেখে উচ্ছ্বসিত সেদেশে থাকা ভারতীয়রা।

লন্ডনে সস্ত্রীক গোমাতার পুজো করলেন ঋষি। তাঁকে আরতি করতেও দেখা যায়। যা দেখে জনৈক নেটিজেন উচ্ছ্বসিত হয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, লন্ডনে বসে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঋষি যেভাবে পুজো করছেন গোমাতাকে, তা হিন্দু ঐতিহ্যের শক্তির কথা মনে করিয়ে দেয়। প্রসঙ্গত, সুনককে গত বছর দেওয়ালির সময় নিজের অফিসে প্রদীপ জ্বালিয়ে উৎসবে মেতে উঠতে দেখা গিয়েছিল। প্রধানমন্ত্রী হতে প্রাক্তন বিদেশ সচিব লিজ ট্রাসের সঙ্গে চূড়ান্ত লড়াইয়ে সামিল ঋষি। কিন্তু দেশের অর্থনীতি নিয়ে তাঁর পরিকল্পনা সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হয়নি বলেই মত বিশেষজ্ঞদের। সেই কারণেই দলীয় কর্মীদের ভোট পাচ্ছেন ঋষির প্রতিদ্বন্দ্বী ট্রাস। সমীক্ষা থেকে দেখা যাচ্ছে, প্রায় ৬৬ শতাংশ ভোট পেতে চলেছেন ট্রাস। মাত্র ৩৪ শতাংশ ভোট পড়বে ঋষির পক্ষে।

গোটা ব্রিটেন জুড়ে প্রায় পাঁচ লক্ষ দলীয় কর্মীর ভোটের পরেই চূড়ান্ত হয়ে যাবে, ১০ ডাউনিং স্ট্রিটের পরবর্তী বাসিন্দা কে হতে চলেছেন। সেই সঙ্গে কনজারভেটিভ পার্টির নেতৃত্ব কার হাতে যাবে, সেই বিষয়টিও পরিষ্কার হয়ে যাবে। আপাতত পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। আগামী ৫ সেপ্টেম্বর নির্বচনের ফল ঘোষণা করা হবে। যদিও সেদেশের বিশেষজ্ঞরা সকলেই একমত, প্রধানমন্ত্রীর কুর্সিতে বসা হবে না ঋষির। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, তাহলে প্রাক্তন অর্থমন্ত্রীর রাজনৈতিক ভবিষ্যৎ কী হতে চলেছে? সেই প্রশ্নের সাফ উত্তর দিয়েছেন ঋষি। তিনি জানিয়েছেন, বেশ কয়েকবছর ধরে সরকারে থেকে বুঝেছেন, ইচ্ছা না থাকলেও অন্যদের কথায় সম্মতি দিতে হয়। তাঁর এই কথার পরেই প্রশ্ন উঠছে, তাহলে কি কনজারভেটিভ পার্টির সঙ্গে সম্পর্ক শেষ করে দিচ্ছেন ঋষি? আপাতত এই আলোচনাতেই সরগরম ব্রিটেন।

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?