স্বস্তি যোগী আদিত্যনাথের, হিংসা ছড়ানোর মামলায় ক্লিনচিট সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্টে বড়সড় স্বস্তি মিলল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। গোরক্ষপুরে হিংসা ছড়ানোর মামলা থেকে রেহাই মিলল।

Share:

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি : সুপ্রিম কোর্টে বড়সড় স্বস্তি মিলল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath)। ২০০৭ সালের গোরক্ষপুরে হিংসা ছড়ানোর অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। শুক্রবার সেই মামলা থেকে যোগীকে অব্যাহতি দিল দেশের শীর্ষ আদালত। কর্মজীবনের শেষ দিনে ভারতের প্রধান বিচারপতি এন ভি রামানা (NV Ramana) জানিয়েছেন, এই মামলা চালিয়ে নিয়ে যাওয়ার কোনও অর্থ নেই। প্রসঙ্গত, ২০১৮ সালেও একই রায় দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট।

গত বুধবারই এই মামলার শুনানি শেষ হয়ে গেলেও রায়দান স্থগিত রাখা হয়েছিল। এদিন বিচারপতি এন ভি রামানা জানিয়েছেন, ২০০৭ সালে হিংসা ছড়ানোর কারণে যোগী আদিত্যনাথের বিরুদ্ধে মামলা দায়ের করা যাবে না। এই মামলা এগিয়ে নিয়ে যাওয়া অর্থহীন। সেই কারণেই যোগীর বিরুদ্ধে সমস্ত মামলা খারিজ করে দেওয়া হল। ২০০৭ সালে গোরক্ষপুরের তৎকালীন বিধায়ক যোগীর বিরুদ্ধে একটি সভায় উসকানিমূলক মন্তব্য করার অভিযোগ আনা হয়। তারপরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে বসেন যোগী। সেই সময়েই সরকারের তরফে দাবি করা হয়, এই ঘটনার তদন্ত করতে গেলে প্রভাব খাটানোর অভিযোগ উঠতে পারে। যেহেতু অভিযোগের কেন্দ্রে রয়েছেন মুখ্যমন্ত্রী, তাই নিরপেক্ষ তদন্ত নাও হতে পারে। এই মর্মেই ২০১৮ সালে এলাহাবাদ হাইকোর্ট জানিয়ে দেয়, যোগীর মামলা চালিয়ে নিয়ে যাওয়ার দরকার নেই।

সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন পারভেজ পারওয়াজ নামে এক ব্যক্তি। শীর্ষ আদালতে তিনি আবেদন জানিয়ে বলেন, “সরকার চাইলেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করতে পারে। কিন্তু হাইকোর্টের রায়ে সেই বিষয়ে কিছুই বলা হয়নি।” অন্যদিকে উত্তরপ্রদেশ সরকারের আইনজীবী মুকুল রোহতগি জানিয়ে দেন , যোগীর যে বক্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে, সেই বক্তৃতার কোনও প্রমাণ পাওয়া যায়নি। তদন্ত করতে গিয়ে যে ভিডিওগুলি পাওয়া গিয়েছিল, সেগুলিও বিকৃত অবস্থায় ছিল। সব মিলিয়ে ২০০৭ সালের সমস্ত মামলা থেকে নিষ্কৃতি পেয়ে গেলেন যোগী।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি