কলকাতার দুই-সহ দেশের ২১ বিশ্ববিদ্যালয়কে ভুয়ো ঘোষণা করল ইউজিসি

রাজ্যের দুই বিশ্ববিদ্যালয়-সহ দেশের ২১টি বিশ্ববিদ্যালয়কে ‘ভুয়ো’ বলে ঘোষণা করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের দুই বিশ্ববিদ্যালয়-সহ দেশের ২১টি বিশ্ববিদ্যালয়কে ‘ভুয়ো’ বলে ঘোষণা করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি (UGC)। ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এ কথা জানানো হয়েছে। ইউজিসি’র সচিব রজনীশ জৈনের তরফে ওই বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয় কলকাতার দুই বিশ্ববিদ্যালয়-সহ দেশের মোট ২১টি বিশ্ববিদ্যালয় ভুয়ো।

ইউজিসি ঘোষিত এই ভুয়ো বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলার যে দুটি বিশ্ববিদ্যালয় রয়েছে সে দু’টি হল, চৌরঙ্গির ইন্ডিয়ান ইনস্টিউট অফ অল্টারনেটিভ মেডিসিন (Indian Institute of Alternative Medicine, Chowringhee) আর ঠাকুরপুকুরের ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ (Institute of Alternative Medicine and Research, Thakurpukur)।  এই তালিকায় রয়েছে দিল্লির ৮ টি বিশ্ববিদ্যালয়। দিল্লির ভুয়ো বিশ্ববিদ্যালয়গুলি হল, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ পাবলিক অ্যান্ড ফিজিক্যাল হেলথ সায়েন্সেস (AIIPPHS), কমার্শিয়াল ইউনিভার্সিটি লিমিটেড, ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি, ভোকেশনাল ইউনিভার্সিটি, ADR-কেন্দ্রিক জুরিডিকাল ইউনিভার্সিটি, ইন্ডিয়ান ইনস্টিটিউশন অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বিশ্বকর্মা ওপেন ইউনিভার্সিটি ফর সেলফ-এমপ্লয়মেন্ট এন্ড (আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়)। পাশাপাশি এই তালিকায় রয়েছে উত্তরপ্রদেশের ৪টি বিশ্ববিদ্যালয়, ওড়িশার ২টি, কর্নাটকের ১টি, কেরলের ১টি, মহারাষ্ট্রের ১টি, অন্ধ্রপ্রদেশের ১টি এবং পুদুচেরির ১টি বিশ্ববিদ্যালয়।

ইউজিসির (UGC) তরফে জানানো হয়েছে এই বিশ্ববিদ্যালয়গুলি ইউজিসির নিয়ম মেনে চলে না। একইসঙ্গে এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলির অনুমোদন নেই বলেও জানিয়েছে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন। বিশ্ববিদ্যালয়গুলি পড়ুয়াদের ডিগ্রি বা শংসাপত্র দিতে পারবে না বলেও জানিয়ে দিয়েছে ইউজিসি (UGC)।

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

ভারতের বাজারে হাজির Bajaj Pulsar NS200, দাম শুনলে বিশ্বাস হবে না

ক্রুজার প্রেমীদের জন্য সুখবর! ভারতে ফিরছে Honda Rebel 500

শল্যচিকি‍ৎসায় বিপ্লব! স্তন বাদ না দিয়েই নির্মূল হবে ক্যানসার

৮ না ৯ নভেম্বর? জেনে নিন দীপাবলিতে লক্ষ্মীপুজোর শুভ মুহূর্ত

অনুর্বর জমিতেই হবে টাকার বৃষ্টি , শুধু এই নিয়মে লাগান শিশম গাছ

হজমশক্তি বাড়াতে ও কোষ্ঠকাঠিন্য দূর করতে দারুন কার্যকরী এই শাক! চেনেন?

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের