ইতিহাস, ৪০ বছর বাদে মাঠে বসে ফুটবল খেলা দেখলেন ইরানি মহিলারা

১৯৭৯ সালে দেশে ইসলামিক বিপ্লবের পরেই মহিলাদের মাঠে গিয়ে ফুটবল দেখার উপরে নিষেধাজ্ঞা জারি করেছিলেন কট্টরপন্থী মুসলিম নেতারা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নতুন ইতিহাসের সাক্ষী থাকল মধ্যপ্রাচ্যের রক্ষণশীল দেশ ইরান (Iran)। দীর্ঘ চার দশক বাদে সশরীরে মাঠে হাজির হয়ে ঘরোয়া ফুটবল লিগ দেখলেন মহিলা সমর্থকরা। যদিও পুরুষদের সঙ্গে একই সঙ্গে বসে খেলা দেখার সুযোগ পাননি তাঁরা। স্টেডিয়ামের দর্শক গ্যালারির এক প্রান্তে তাঁদের বসার সুযোগ করে দেওয়া হয়েছিল। তাতেই খুশি ইরানি মহিলা ফুটবল প্রেমীরা।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, ১৯৭৯ সালে দেশে ইসলামিক বিপ্লবের ( Islamic Revolution) পরেই মহিলাদের মাঠে গিয়ে ফুটবল দেখার উপরে নিষেধাজ্ঞা জারি করেছিলেন কট্টরপন্থী মুসলিম নেতারা। ফলে দুধের স্বাদ ঘোলে মেটাতে টিভিতেই খেলা দেখতে হচ্ছিল মহিলাদের। যদিও বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফার (FIFA) চাপে আন্তর্জাতিক ম্যাচগুলিতে মহিলা দর্শকদের মাঠে প্রবেশাধিকার দিতে বাধ্য হয়েছিল ইরান সরকার। যদিও ঘরোয়া লিগে মহিলা দর্শকরা নিষিদ্ধই ছিলেন।

দীর্ঘ ৪০ বছর বাদে গতকাল বৃহস্পতিবার অবশ্য মাঠে উপস্থিত থেকে ফুটবল খেলা দেখার সুযোগ দেওয়া হল মহিলা দর্শকদের। তেহরানের আজাদি স্টেডিয়ামে (Tehran’s Azadi stadium) মুখোমুখি হয়েছিল স্থানীয় দুই দল ইস্তেগলাল এফসি (Esteghlal FC) এবং সানাত মেস কেরম্যান এফসি (Sanat Mes Kerman FC)। ওই ম্যাচে মোট ৫০০ জন মহিলাকে মাঠে ঢোকার অনুমতি দিয়েছিল প্রশাসন। মহিলা দর্শকদের প্রবেশের জন্য আলাদা গেটের ব্যবস্থা করা হয়েছিল। ইতিহাসের সাক্ষী থাকতে পেরে খুশি হয়েছেন মহিলা দর্শকরা।

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম