দুই বলে হ্যাটট্রিক! অসম্ভবকে সম্ভব করলেন নাইট রাইডার্সের বোলার

সিক্সটি প্রতিযোগিতায় প্রথম খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করলেন আমেরিকার অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেট দলের অধিনায়ক।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মাত্র দুই বলে হ্যাটট্রিক! অনেকের কাছেই অভিশ্বাস্য লাগতে পারে। কিন্তু অসম্ভবকেই সম্ভব করে ইতিহাস গড়লেন ত্রিনবাগো নাইট রাইডার্সের (Trinbago Knight Riders) মিডিয়াম পেসার গীতিকা কোডালি (Geetika Kodali)। বৃহস্পতিবার বার্বাডোজ রয়্যালসের (Barbados Royals ) বিরুদ্ধে সিক্সটি প্রতিযোগিতায় প্রথম খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করলেন আমেরিকার অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেট দলের অধিনায়ক। আর তাঁর সেই অবিশ্বাস্য হ্যাটট্রিকের সুবাদেই জয় ছিনিয়ে নিল  নাইট রাইডার্স।

বৃহস্পতিবার বার্বাডোজ রয়্যালসের (Barbados Royals ) বিরুদ্ধে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে (Warner Park) ডু অর ডাই ম্যাচে খেলতে নেমেছিল ত্রিনবাগো নাইট রাইডার্স (Trinbago Knight Riders)। প্রথম দুই ম্যাচে হারের পরে যথেষ্টই চাপে ছিল নাইটরা। যদিও এদিন মরণ-বাঁচন ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ১০ ওভারে তিন উইকেটে ৯২ রান তুলেছিলেন দিয়েন্দ্রা ডটিনরা (Deandra Dottin)। দুর্দান্ত খেলে ৩৪ বলে ৪৬ রান করেন ডটিন। তাঁকে যোগ্য সঙ্গত করেন দক্ষিণ আফ্রিকার সুনে লুস (Sune Luus)। তিনি করেন ২৫ রান।

জয়ের জন্য ৯৩ রান তাড়া করতে নেমে প্রথমেই ধাক্কা খায় বার্বাডোজ। দ্বিতীয় ওভারে বল করতে এসে প্রথম বলে হ্যালি ম্যাথিউজকে আউট করেন গীতিকা। পরের বলে ফের সাফল্য। ব্রিটনি কুপারকে (Britney Cooper) শূন্য রানেই সাজঘরে ফেরান আমেরিকার মিডিয়াম পেসার। হ্যাটট্রিকের মুখে দাঁড়িয়ে লেগ সাইডের বাইরে বল রাখেন। ক্ষিপ্র গতিতে ওই বল উইকেটরক্ষক কাইসিয়া নাইট ক্ষিপ্রতার সঙ্গে স্টাম্প করে দেন কোল ট্রাইয়নকে (Chloe Tryon)। ওয়াইড বল হলেও হ্যাটট্রিক ঠিকই হয়ে যায় গীতিকার। অর্থাৎ দুটি বৈধ বলে তিনটি উইকেট নেন তিনি। সবমিলিয়ে দুই ওভারে ৬ রানে তিন উইকেট নেন গীতিকা। দ্বিতীয় ওভারে সেই ধাক্কা খেয়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি বার্বাডোজ। নির্ধারিত ১০ ওভারে পাঁচ উইকেটে ৬৩ রানের বেশি তুলতে পারেনি। ২৯ রানে ম্যাচ হারতে হয়েছে।  

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

এক টাকা বাঁচানোর লোভেই বেশি কেনাকাটা! ৯৯৯ টাকা দামের পিছনে ব্যবসায়ীদের মাস্টারপ্ল্যান

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের