কয়লা পাচারকাণ্ডে ফের অভিষেককে তলব ইডির

কয়লাপাচার কাণ্ডে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী শুক্রবার তাঁকে হাজিরার নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়লাপাচার কাণ্ডে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী শুক্রবার তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।  ওইদিন সকাল ১১টায় তাঁকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। সূত্রের খবর, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে কয়লা পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি থেকে ইডির আধিকারিকরা কলকাতায় আসছেন। 

প্রসঙ্গত এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দিল্লির অফিসে গিয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন। তাঁকে একাধিকবার কয়লা পাচারকাণ্ডে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। উল্লেখ্য কয়লা পাচার কাণ্ডে ইডির আধিকারিকরা অভিষেককে আবার জিজ্ঞাসাবাদ করতে পারেন বলে সোমবার তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সমাবেশে মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘অভিষেককে হয়তো আবার নোটিস পাঠাবে ওরা।’  তার ২৪ ঘন্টা যেতে না যেতে মঙ্গলবারই সামনে এল অভিষেককে তলব করার খবর। সোমবার তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সমাবেশে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় এজেন্সিগুলির নিরপেক্ষতা নিয়ে তুলেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘এই তো আজকের সভায় অভিষেক খুব ভাল বক্তৃতা করেছে। এ বার হয়তো আজ অথবা কাল ওকে কোনও সংস্থা নোটিস ধরাবে।’ তৃণমূলের সর্বোচ্চ নেত্রী আরও বলেন, ‘অভিষেককে তো আগেও দু’বার নোটিস ধরিয়েছে। এমনকি, নোটিস ধরিয়েছে ওর বউকেও। কিন্তু এ বার তো মনে হয় ওর দু’বছরের ছেলেকেও নোটিস ধরাবে।’

অভিষেককে তলব করা নিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘অভিষেক বিজেপির পথের কাঁটা হয়ে উঠেছেন। এটা চক্রান্ত। ওঁকে এজেন্সির মাধ্যমে হেনস্থা করা হচ্ছে। এটা যে সম্পূর্ণভাবে রাজনৈতিক চক্রান্ত তা বিজেপির নেতা-মন্ত্রীদের কথায় স্পষ্ট হয়ে গিয়েছে। অভিষেককে যে কতখানি ভয় পায় বিজেপি তা স্পষ্ট। ইস্পাত কঠিন স্নায়ু নিয়ে আইনি পথে লড়াই চালাবেন অভিষেক।’

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের