অভিষেক শ্যালিকা মেনকাকে কলকাতায় জিজ্ঞাসাবাদ করতে হবে ইডির: হাইকোর্ট

আদালতে ধাক্কা খেল ইডি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরের আবেদনে সাড়া দিল কলকাতা হাইকোর্ট। ...

Share:

নিজস্ব প্রতিনিধি: আদালতে ধাক্কা খেল ইডি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরের আবেদনে সাড়া দিল কলকাতা হাইকোর্ট। মেনকা গম্ভীরকে কলকাতার অফিসে জিজ্ঞাসাবাদ করতে হবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের। মঙ্গলবার কলকাতা হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে।

প্রসঙ্গত কয়লা পাচার কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য তাঁর শ্যালিকা মেনকা গম্ভীরকেও তলব করেছে ইডি। তাঁকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দিল্লির অফিসে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মেনকা। দিল্লির বদলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কলকাতা অফিসে জিজ্ঞাসাবাদ করার জন্য আবেদন জানিয়েছিলেন তিনি। অবশেষে হাইকোর্ট তাঁর আবেদনে সাড়া দিল। আদালত তাঁর আবেদন গ্রহণ করে জানিয়ে দেয়, দিল্লি নয়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মেনকাকে কলকাতায় জিজ্ঞাসাবাদ করতে পারবে। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের একক বেঞ্চ এই নির্দেশ দেয়।

কয়লা পাচার মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সল্টলেকের সিজিঅ কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই একই মামলায় অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীরকে আগামী ৫ সেপ্টেম্বর দিল্লিতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অন্যদিকে কলকাতা হাইকোর্টে এদিন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবী ফিরোজ এডুলজি জানান, পুরো মামলা দিল্লিতে হয়েছে। কয়লা আর গরু নিয়ে শুধু কলকাতায় মামলা হয়নি, গোটা দেশ জুড়ে মামলা চলছে বলে উল্লেখ করেছে ইডি। তাঁর দাবি, এমন কিছু নথি রয়েছে, যেগুলো দিল্লি থেকে কলকাতায় পাঠানো সম্ভব নয়, সেই কারণেই দিল্লিতে জিজ্ঞাসাবাদের জন্য মেনকাকে তলব করা হচ্ছে। আদালত দুই পক্ষের সওয়াল জবাব শুনে মেনকাকে দিল্লির বদলে কলকাতায় ইডির অফিসে হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দেয়।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের