২০১১ সালের পর সমস্ত প্রাথমিক নিয়োগ নিয়ে এবার তথ্য চাইল ইডি

রাজ্যে প্রাথমিক বিদ্যালয়গুলিতে ২০১১ সালের পর থেকে কাদের নিয়োগ করা হয়েছে, এবার সেই বিষয়ে আরও বিস্তারিত জানতে চাইল ইডি

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে প্রাথমিক বিদ্যালয়গুলিতে ২০১১ সালের পর থেকে কাদের নিয়োগ করা হয়েছে, এবার সেই বিষয়ে আরও বিস্তারিত জানতে চাইল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর সেই কারণে এবার রাজ্যের কাছ থেকে নথি চাইল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রাজ্যের সব জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদ চেয়ারম্যানকে এই মর্মে চিঠি দেওয়া হয়েছে।

সূত্রের খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরটের জয়েন্ট ডিরেক্টর ও ডেপুটি ডিরেক্টরের তরফ থেকে চিঠি দিয়ে এই তথ্য তলব করা হয়েছে। ইডির চিঠি পাওয়ার পর পদক্ষেপ করার প্রক্রিয়াও শুরু করে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সূত্রের খবর, জেলা প্রাথমিক শিক্ষা সংসদগুলির কাছ থেকে ১ সেপ্টেম্বরের মধ্যে এই সংক্রান্ত তথ্য চেয়ে পাঠিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ২০১১ সালের পর যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের রোল নম্বর, কোন স্কুলে তাঁদের নিয়োগ হয়েছে, সেই সব তথ্য খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা। জানাতে হবে চাকরিপ্রার্থীর নাম, টেট রোল নম্বর, বাবার নাম, কোন ক্যাটাগরিতে চাকরি, ঠিকানা, মোবাইল নম্বর, ইমেল আইডি, এবং কোন বছরে চাকরি তা।

প্রসঙ্গত আদালতের নির্দেশে নিয়োগ দুর্নীতির তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের পূর্বের সভাপতি মানিক ভট্টাচার্যকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে রাজ্য সরকার। সেই জায়গায় সম্প্রতি নিয়োগ করা হয়েছে গৌতম পালকে। গত বুধবার সাংবাদিক বৈঠক করে জানান, প্রতি বছর হবে টেট পরীক্ষা হবে। পাশাপাশি তিনি জানান, কোনওকিছু লুকোবো না। নিয়োগে কোনও রকমের অস্বচ্ছতা থাকবে না বলেও তিনি আশ্বাস দেন। পাশাপাশি প্রত্যেকের অভিযোগ শোনা হবে বলেও জানান তিনি।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের