দুর্গাপুজোয় তিনদিন সরকারি ছুটির দাবি হিন্দু মহাজোটের

হিন্দু মহাজোটের দাবি মেনে নেওয়ার সম্ভাবনা নেই বলে জনপ্রশাসন মন্ত্রকের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আসন্ন দুর্গাপুজোয় তিনদিন সরকারি ছুটি (Holiday) ঘোষণার দাবি জানিয়েছে হিন্দু মহাজোট (Hindu Mahajote)। সেই সঙ্গে ডিজিটাল আইন (Digital Act) বাতিল ও প্রত্যেকটি স্থায়ী ও অস্থায়ী পুজোমণ্ডপে সরকারি খরচে সিসি ক্যামেরা (CCTV Camera) বসানোর দাবিও জানিয়েছেন সংগঠনটির নেতারা। হিন্দু মহাজোটের দাবি মেনে নেওয়ার সম্ভাবনা নেই বলে জনপ্রশাসন মন্ত্রকের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন।

মুখে ধর্মনিরপেক্ষতার কথা বললেও স্বাধীনতার ৫০ বছর বাদেও দেশে হিন্দুরা কার্যত দ্বিতীয় শ্রেণির নাগরিকরই রয়ে গিয়েছেন, মুসলিমদের দুই প্রধান উ‍ৎসব ঈদ উল আযহা ও ঈদ-উল ফিতরে একাধিক দিন ছুটি থাকলেও হিন্দুদের প্রধান পার্বন দুর্গাপুজোয় একদিন সরকারি ছুটি দেওয়া হয়। অষ্টমীতে দেশজুড়ে ছুটি ঘোষণা করা হয়। গত কয়েক বছর ধরেই পুজোর সময়ে তিনদিন ছুটি দেওয়ার দাবিতে সরব হিন্দু সংগঠনগুলি। যদিও সেই দাবি পূরণ হয়নি।

শুক্রবার সাংবাদিক সম্মেলনে হিন্দু মহাজোটের (Hindu Mahajote) নেতারা ফের পুজোতে তিনদিনের ছুটি ঘোষণার দাবি জানিয়েছেন। সংগঠনের (Hindu Mahajote)) কার্যকরী মহাসচিব (General Secretary) পলাশ কান্তি দে (Palash Kanti Dey) বলেন, ‘সারাদেশে দুর্গাপুজো (Durgapujo) শুরু হতে যাচ্ছে। কিন্তু পুজো নিয়ে হিন্দু সম্প্রদায়ের অতীত অভিজ্ঞতা সুখকর নয়। গত বছরের ১৫ অক্টোবরে দুর্গাপুজোর সময়ে হিন্দু সম্প্রদায়ের উপর যে হামলা, মন্দিরে অগ্নিসংযোগ হয়েছে তার ক্ষত এখনও শুকোয়নি। এই পরিস্থিতিতে উৎসবের নিরাপত্তা নিয়ে উদ্বেগে রয়েছেন হিন্দুরা।’ পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়ে তিনি বলেন, ‘ডিজিটাল আইনের ৫৭ নম্বর ধারা হিন্দু নির্যাতন ও হিন্দু সম্প্রদায়কে দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে। তাই অবিলম্বে এই আইন বাতিল করতে হবে।’

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের