তৃণমূলের সবাই চোর নয়: বিমান বসু

তৃণমূল কংগ্রেসের সবাই চোর নয় বলে মন্তব্য করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। শুক্রবার কলেজ স্ট্রিটে এসএফআইয়ের সমাবেশে এ কথা বলেন তিনি। 

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রেসের সবাই চোর নয় বলে মন্তব্য করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। শুক্রবার কলেজ স্ট্রিটে দলের ছাত্র সংগঠন এসএফআইয়ের সমাবেশে বক্তৃতা করার সময় এ কথা বলেন তিনি।  বামফ্রন্ট চেয়ারম্যান এদিন আরও বলেন, ‘তৃণমূল কংগ্রেসের সবাই চোর না হলেও পদাধিকারীরা দূর্নীতির সঙ্গে জড়িত।’

শুক্রবার কলকাতার কলেজ স্ট্রিটে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই এর সমাবেশ মঞ্চে যখন প্রতিকুর রহমান, সৃজন ভট্টাচার্যরা দাঁড়িয়ে তখন বক্তৃতা দেওয়ার সময় বিমান বসু এই মন্তব্য করেন। প্রসঙ্গত এসএফআই’এর সর্বভারতীয় জাঠা গত ২২ আগস্ট এই রাজ্যে প্রবেশ করে। তারপর গোটা রাজ্যে পরিক্রমা করে মঙ্গলবার ঢোকে কলকাতায়। এরপর শুক্রবার কলেজ স্ট্রিটে সমাবেশের আয়োজন করে এসএফআই। মূলত শিক্ষার সমানাধিকার, নয়া জাতীয় শিক্ষানীতি বাতিল, সংবিধান বাঁচানো-সহ বেশকিছু দাবিতে এদিন আওয়াজ তোলেন ছাত্র ছাত্রীরা। এদিন সমাবেশে বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, মেদিনীপুর সহ রাজ‍্যের বিভিন্ন জেলা থেকে ছাত্র ছাত্রীরা এই সমাবেশে যোগ দেয়।

প্রসঙ্গত রাজ্য সরকারের একাধিক নেতা মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে। ইডি গ্রেফতার করেছে পার্থর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়কেও। অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি নগদ টাকা বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। এদিন বক্তৃতায় বিমান বসু সেই প্রসঙ্গও তোলেন। তিনি বলেন, ‘এমন টাকার পাহাড় আগে দেখিনি।’ তৃণমূলের সবাই চোর নয় বলে মন্তব্য করলেও এদিন নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য সরকারের সমালোচনায় সুর চড়ান বামফ্রন্ট চেয়ারম্যান।

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা