সোমবার পর্যন্ত গ্রেফতার করা যাবে না অভিষেককে, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

দেশের শীর্ষ আদালত জানিয়ে দিল, সোমবার পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না ইডি।

Share:

নিজস্ব প্রতিনিধি:  তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বর্তমানে জেরা করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সকাল ১১টার কিছু পর থেকে তাঁকে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছেন ইডির গোয়েন্দারা। তার মাঝে দেশের শীর্ষ আদালত জানিয়ে দিল, সোমবার পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না ইডি।

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে মামলায় ইডি’র (ED) তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করছেন সেই কয়লা পাচার মামলার শুনানি ছিল শুক্রবার সুপ্রিম কোর্টে। এদিন শুনানিতে অভিষেকের তরফে আইনজীবীরা শীর্ষ আদালতে দাবি করেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তদন্তের নামে অভিষেককে হেনস্থা করছে। অহেতুক বারবার ডাকা হচ্ছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। এমনকী বিদেশে চিকিৎসার উদ্দেশে গেলেও বাধা দেওয়া হচ্ছে। অভিষেকের আইনজীবীদের যুক্তি শোনার পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইউইউ ললিত আগামী সোমবার মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। পাশাপাশি তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ বাড়িয়েছে সুপ্রিম কোর্ট। তাঁর বিরুদ্ধে সোমবার পর্যন্ত কোনওরকম কড়া পদক্ষেপ করা যাবে না বলেও জানিয়ে দিয়েছে দেশের শীর্ষ আদালত।

প্রসঙ্গত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কলকাতার অফিস সিজিও কমপ্লেক্সে নির্ধারিত সময়ের আগেই শুক্রবার পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন ৬ ঘন্টার বেশি সময় ধরে তাঁকে জেরা করছেন তদন্তকারীরা। অন্যদিকে অভিষেককে যখন ইডির আধিকারিকরা জেরা করছেন সিজিও কমপ্লেক্সে, তখন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ‘আজ বড় কিছু ঘটতে পারে’ বলে মন্তব্য করেন তিনি। তার মাঝে সুপ্রিম কোর্টের এই নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং জোড়াফুল শিবিরে আপাতত স্বস্তি বয়ে আনল।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের