নতুন সর্বনিম্ন স্কোরের নজির অস্ট্রেলিয়ার, অজিবধ করে ইতিহাস জিম্বাবোয়ের

আগের সর্বনিম্ন স্কোর ছিল নয় উইকেটে ২০৯।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: প্রথম দুটি একদিনের ম্যাচে জয় পাওয়ায় অস্ট্রেলিয়া শিবির ছিল চাঙ্গা। তারা চেয়েছিল সিরিজের শেষ ম্যাচেও প্রতিপক্ষ জিম্বাবোয়েকে হারাতে। সেই স্বপ্ন ভেঙে চুরমার। সিরিজের শেষ ম্য়াচে অস্ট্রেলিয়াকে পরাজিত করে ইতিহাস গড়ে ফেললেন রেগিসরা। সিরিজ তাদের হাতছাড়া হলেও ঘরে মাঠে প্রতিপক্ষকে হারিয়ে জয়ের স্বাদ উপভোগ্য করছে জিম্বাবোয়ে শিবির। সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে অ্যারঞ্জ ফিঞ্চদের ১৪১ রানে গুটিয়ে দেয় জিম্বাবোয়ে। অস্ট্রেলিয়াকে তারা পরাজিত করে তিন উইকেটে।

ফিঞ্চদের দেড়শো রানের মধ্যে গুটিয়ে ফেলার ক্ষেত্রে বড় ভূমিকা নিলেন অলরাউন্ডার রেয়ান বার্ল। তিন ওভারে  মাত্র ১০ রানের বিনিময়ে তুলে নেন পাঁচ উইকেট। রেয়ানের বোলের শিকার ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, মিটেল স্টার্ক, অ্যাস্টন অ্যাগর এবং জস হ্যাজেলউড। ব্যাড ইভান্স নিয়েছেন দুটি উইকেট। ওয়ার্নার ৯৪ রানের ইনিংসও কাজে আসেনি। যোগ্য সঙ্গত দিতে পারেননি অ্যারন ফিঞ্চ, স্টিভ স্মিথ, মার্কাস স্টইনিসরা। গত মাসে ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে নাস্তানাবুদ হয়েছিলেন রেগিসরা। অস্ট্রেলিয়া হারিয়ে চমকে দিলেন তাঁরা। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, প্রথম দুটো ম্যাচে জয় পাওয়ায় অস্ট্রেলিয়া তৃতীয় একদিনের ম্যাচকে ততটা গুরুত্ব দিয়ে দেখেনি। আর তাদের এই গা ঢিলে মনোভাবের মাশুল তাদের গুনতে হল।

অস্ট্রেলিয়া শুধু পরাজিত হয়নি। জিম্বাবোয়ের বিরুদ্ধে তারা সর্বনিম্ন স্কোরের নতুন নজির স্থাপন করেছে। এর আগে তাদের সর্বনিম্ন স্কোর ছিল নয় উইকেটে ২০৯। সেটা ২০১৪ সালের ঘটনা। তবে অস্ট্রেলিয়ার এখনও পর্যন্ত  সর্বনিম্ন স্কোর ৭৪।

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ