Arshdeep: ওই সব টুইট পড়ে হাসছি : অর্শদীপ

সোশ্যাল মিডিয়ায় চুপ অর্শদীপ

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ক্যাচ মিস করার জেরে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড অর্শদীপ। কদর্য ভাষায় তাঁকে আক্রমণ করা হয়েছে। উইকিপিডিয়ার পাতায় তো তার সম্পর্কে লেখা হল খলিস্তানি। এত কিছুর পরেও যাকে নিয়ে এত কিছু সেই অর্শদীপ কিন্তু নিরুত্তাপ। জানিয়েছেন, ওই সব টুইট পরে একদিকে যেমন তার হাসি পাচ্ছে, উল্টোদিকে তার মনোবল আরও বাড়িয়ে তুলেছে। মজার বিষয় হল, এত কিছুর পরেও অর্শদীপকে সোশ্যাল মিডিয়ায় একটি শব্দ খরচ করতে দেখা যায়নি।

এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে সর্বশেষ ম্যাচ ছিল রবিবার। যদি টসে জয়কে ম্যাচের শুভসূচনা বলে ধরে নেওয়া হয়, সে ক্ষেত্রে ভারতের শুরুটা একেবারেই ভালো হয়নি। টসে হেরে পাকিস্তান ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ওই ম্যাচে জয় পাওয়ার জন্য বিরাট বাহিনী আপ্রাণ চেষ্টা চালায়। একটা ক্যাচ মিস ম্যাচের অভিমুখ ঘুরিয়ে দেয়। আর ক্যাচ মিস করেন অর্শদীপ। তারপর যা হওয়ার ছিল সেটাই হয়েছে। ভারতের বিরুদ্ধে জয়ী হয় পাকিস্তান।

আর তার পর থেকে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড অর্শদীপ। তাকে ভিলেন করে তোলার কম চেষ্টা হয়নি। ম্যাচ হারায় এই তরুণ ক্রিকেটারকে একতরফা আক্রমণের বিরুদ্ধে সরব হন একাধিক প্রাক্তন ক্রিকেটার। সীমান্তের ওপার থেকেও এসেছে কড়া প্রতিক্রিয়া।

এই সব টুইট প্রসঙ্গে অর্শদীপের প্রতিক্রিয়া কী সে ব্যাপারে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম তাঁর বাবার সঙ্গে কথা বলে। অর্শদীপের বাবা জানিয়েছে, ছেলে তাঁকে জানিয়েছে ওই সব টুইট তার কাছে হাসির রসদ হয়ে উঠেছে। সেই সঙ্গে মনের জোর বাড়িয়ে তুলতে সাহায্য করছে।

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ