হাওয়ালা মামলায় ইডির জালে প্রাক্তন এনএসই চেয়ারম্যান

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের প্রাক্তন চিফ এক্সিকিউটিভ অফিসার ও ম্যানেজিং ডিরেক্টর রবি নারায়ণকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের প্রাক্তন চিফ এক্সিকিউটিভ অফিসার ও ম্যানেজিং ডিরেক্টর রবি নারায়ণকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ দুর্নীতির অভিযোগে হাওয়ালা আইনে তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷ রবি নারাইনের বিরুদ্ধে দু’টি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে ৷ সংস্থার কর্মীদের ফোনে আড়িপাতা এবং কো-লোকেশন দুর্নীতির অভিযোগে তদন্ত করছে ইডি ৷ এই দুই মামলায় রবি নারাইনের বড় ভূমিকা রয়েছে বলে ইডি সূত্রে খবর।

১৯৯৪ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের চিফ এক্সিকিউটিভ অফিসার ও ম্যানেজিং ডিরেক্টর পদে ছিলেন রবি নারাইন ৷ পরবর্তী সময়ে তিনি নন-এক্সিকিউটিভ হিসাবে ভাইস চেয়ারম্যান নিযুক্ত হন ৷ ২০১৭ সাল পর্যন্ত রবি নারাইন এই পদে ছিলেন ৷ তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ১৯৯৭ সাল থেকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের কর্মীদের ফোনে আড়িপাতা হচ্ছিল ৷ রেড সার্ভার নামে একটি যন্ত্রের সাহায্যে এই আড়িপাতার কাজ করা হত ৷ আর এর দায়িত্বে ছিলেন মুম্বই পুলিশের প্রাক্তন কমিশনার সঞ্জয় পান্ডে ৷ তাঁকেও কয়েকমাস আগে গ্রেফতার করেছে ইডি ৷ এই মামলায় একইসঙ্গে সিবিআই তদন্তও চলছে ৷ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনএসই’র আরেক প্রাক্তন সিইও চিত্রা রামকৃষ্ণাকে আগেই গ্রেফতার করেছে ৷ অভিযোগ, তিনিও এই আড়িপাতা এবং কো-লোকেশন দুর্নীতি কাণ্ডে যুক্ত ৷ তাঁর বিরুদ্ধে আর্থিক তছরুপ ও এনএসই’র গোপন তথ্য ফাঁস করার অভিযোগ রয়েছে ৷ সিবিআই চিত্রা রামকৃষ্ণার বিরুদ্ধে তদন্ত করার সময় এক সাধুর খোঁজ পায় ৷ অভিযোগ, সেই সাধুর নির্দেশ মতোই নাকি চিত্রা এনএসই’র কাজকর্ম চালাতেন এবং নিয়োগও করা হত ওই সাধুর কথাতেই ৷

তদন্তে নেমে সেই সাধুর খোঁজ শুরু করেন সিবিআই-এর আধিকারিকরা ৷ কিন্তু, প্রথমটায় এই সাধুর কোনও খোঁজ পাচ্ছিল না কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ পরবর্তী সময়ে জানা যায়, সেই সাধু আর কেউ নন, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের আরেক প্রাক্তন সিইও আনন্দ সুব্রহ্মণ্যম ৷ এই বছরেই চেন্নাই থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের