শ্রীলঙ্কার কাছে হেরে ফের অর্শদীপকে শুনতে হল গদ্দার

বাসে ওঠার সময় নিশানা করা হয় অর্শদীপকে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: এশিয়াকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারত হেরে যাওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়ায় খলনায়ক করে তোলা হয়েছে অর্শদীপকে। নানা প্রান্ত থেকে শুধু একজনকে লাগাতার আক্রমণ করে যাওয়ায় ভারতের বহু প্রাক্তন ক্রিকেটারকে প্রতিবাদে সরব হতে দেখা যায়। অর্শদীপের পাশে দাঁড়ান পঞ্জাবের শিক্ষামন্ত্রী। পাশে দাঁড়ান ওই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। সীমান্তের ওপার থেকেও দাবি ওঠে লাগাতার এই আক্রমণ বন্ধের। বিষয়টা তখনকার মতো থেমে যায়। গতকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে ডু ওর ডাই ম্যাচে হারের পর এশিয়াকাপের ফাইনালে ভারতের যাওয়াটা এখন অনেকটাই অঙ্ক নির্ভর হয়ে পড়ল। কী কারণে ভারত পরাজিত হল, তা নিয়ে শুরু হয়েছে চুলচেড়া বিশ্লেষণ। কিন্তু অর্শদীপ যে এখনও আক্রমণের লক্ষ্য হয়ে রয়েছেন, সেটা আরও একবার স্পষ্ট হয়ে গেল।

গতকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে হেরে যাওয়ার পর যাবতীয় প্রক্রিয়া শেষ করে সবাই হোটেলে ফেরার পথে। টিমের সবাই একে একে বাসে উঠছেন। অর্শদীপ বাসে উঠতে যাবেন, এমন সময় ভীড় থেকে অর্শদীপকে লক্ষ্য করে কয়েকজন বলে উঠলেন – গদ্দার।

গদ্দার শব্দ শুনতে পেয়ে অর্শদীপ বাসে ওঠার বদলে ঘুরে দাঁড়ান। চিহ্নিত করার চেষ্টা করেন তাদের। তাদের ধরেও ফেলেন। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সংবাদমাধ্যমের এক কর্মী। পরিস্থিতি যে কোনও সময় উল্টো দিকে মোড় নিতে পারে আশঙ্কা করে তিনি অর্শদীপকে বাসে ওঠার অনুরোধ জানান। সাংবাদিকের অনুরোধ মেনে অর্শদীপ বাসে উঠে পড়েন।

এদিকে, শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের পরাজয়ের পর শুরু হয়েছে চুলচেড়া বিশ্লেষণ। 

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

এক টাকা বাঁচানোর লোভেই বেশি কেনাকাটা! ৯৯৯ টাকা দামের পিছনে ব্যবসায়ীদের মাস্টারপ্ল্যান

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের