India: জামা-কাপড় বদলের মত দলবদল, তোপের মুখে ভারতের টিম ম্যানেজমেন্ট

একই মত গাভাস্করের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: একটা ম্যাচে জয় পেয়ে টিম বদল। পরের ম্যাচে হারের পর ফের টিম বদল। জেতা-হারার মাঝে ঘনঘন দল বদল নিয়ে এবার ভারতের প্রাক্তনীদের নিশায় টিম ম্যানেজমেন্ট। তাদের বক্তব্যের সারাংশ – এইভাবে দল বদলে কী আর ম্যাচ জেতা যায়। যে প্লেয়ারের পরিবর্তে অপর প্লেয়ারকে প্রথম একাদশে অন্তর্ভুক্ত করা হল, তাকে খেলার জন্য সময় দিতে হবে। একটা ইনিংসে তাঁর পারফরম্যান্স দেখেই পরের ম্যাচে তাঁকে ছাঁটাই করে দেওয়া অর্থহীন।

প্রাক্তনীদের এই মতামতের নেপথ্য কারণ এশিয়াকাপ থেকে ভারতের ছিটকে যাওয়া। প্রাক্তন উইকেট রক্ষক পার্থিভ প্যাটেল বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে বলেন,– আমার মনে হয় ঘন ঘন দলবদলের প্রভাব পড়ছে খেলায়। কোনও একটা ম্যাচে হেরে যাওয়ার পর পরের ম্যাচে জয়ের জন্য টিম থেকে একে-তাকে ছেঁটে ফেলা- এই পদ্ধতিটাই ঠিক নয়। এর ফলে কোনও প্লেয়ারই নিজের ওপর আস্থা রাখতে পারছে না। আর টি-টোয়েন্টি ফরম্যাটে ঘনঘন দলবদল তো কোনওভাবেই কাম্য নয়। খেলোয়াড়ের ধারাবাহিকতায় প্রভাব পডে।

পার্থিব বলেন, একটা ম্যাচের জন্য দীনশে কার্তিককে স্কোয়াডে নেওয়া হল। পরের ম্যাচে সে নেই। পরিবর্তে নেওয়া হল ঋষভ পন্থকে। যিনি বাদ গেলেন, তার কথা থাক। যিনি এলেন, তার মাথায় সব সময় এই প্রশ্ন ঘুরতে থাকে – পরের ম্যাচে দলে আমার জায়গা হবে তো।     কোনও খেলোয়াড়কে যদি এই চিন্তা তাড়া করে, তাহলে সে কীভাবে খেলার দিকে নজর দেবে। প্রায় একই অভিমত গাভাস্করের।   

ইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ