গার্ডেনরিচে তৃণমূল কাউন্সিলরের ছেলের রহস্যমৃত্যু

তৃণমূল কংগ্রেস কাউন্সিলরের ছেলের রহস্যমৃত্যু গার্ডেনরিচে। শনিবার রাতে তৃণমূল কাউন্সিলর রঞ্জিত শীলের ছেলের দেহ উদ্ধার হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রেস কাউন্সিলরের ছেলের রহস্যমৃত্যু গার্ডেনরিচে। শনিবারই রাতে তৃণমূল কাউন্সিলর রঞ্জিত শীলের ছেলের দেহ উদ্ধার হয়। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। কলকাতা পুরসভার ১৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জিত শীল। তাঁর ছেলে পিন্টু শীলের দেহ উদ্ধার হয়েছে।

তৃণমূল কাউন্সিলরের পরিবার সূত্রে জানা গিয়েছে, পিন্টু শীল নির্মাণ ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। রবিবার সকালে পিন্টুর অফিসে তাঁকে কয়েকজন ব্যক্তি ডাকতে আসেন। ডাকাডাকি করার পর কোনও সাড়াশব্দ পায়নি। এরপর তাঁরা দেখেন ঝুলন্ত অবস্থায় রয়েছেন পিন্টু শীল। তড়িঘড়ি তাঁরা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তড়িঘড়ি পিন্টু শীলকে উদ্ধার করে তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য। কিন্তু ততক্ষণে সব শেষ। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মেটিয়াবুরুজ থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি কীভাবে তাঁর মৃত্যু হল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আত্মহত্যা করেছেন পিন্টু শীল। তবে কী কারণে আত্মহত্যা করলেন তিনি তা জানার চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি অন্য কোনও কারণে এই মৃত্যু, নাকি কেউ পরিকল্পনা মাফিক খুন করেছে তাও খতিয়ে দেখা হচ্ছে। প্রতিবেশীরা জানান, শনিবার পিন্টু শীলের সঙ্গে তাঁদের ভালভাবে কথা হয়েছে। কিন্তু কী কারণে এমন মৃত্যু তা বুঝতে পারছেন না কেউই।

প্রসঙ্গত, সম্প্রত খিদিরপুরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ৭৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রাম পেয়ারে রামের ছেলে রাম কিঙ্কর রামের। লরির ধাক্কায় তাঁর গাড়ি পিষে গিয়ে মৃত্যু হয়েছিল রাম কিঙ্কর রামের।

কলকাতা থেকে ফেরার পথে বিপত্তি, ট্রলারের ধাক্কায় ডুবল যাত্রীবাহী লঞ্চ

সব্যসাচী দত্তকে নিয়ে তল্লাশি, নদিয়ার তৃণমূল নেত্রীর বাড়ি থেকে উদ্ধার ৩ কেজি সোনা

বিশ্বকাপে আশ্চর্য রাত, জোড়া গোল মেসি-এমবাপে-হলান্ড-সারের

‘বিষাক্ত মাশরুম’ খেয়ে মৃত্যু পুতিনের গোপন প্রেম ফাঁস করা সাংবাদিকের

কানাডার ইহুদি উপাসনালয়ে গোলাগুলি, নিহত ৩

হলান্ডের জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে

ক্যানসার এড়াতে ডায়েট থেকে চিরতরে বাদ দিন ১০ খাবার, পরামর্শ বিশেষজ্ঞদের

সকালে ঘুম ভাঙতেই অ্যাসিডিটি? সমাধান লুকিয়ে ডিনারের সময়েই, জানালেন চিকিৎসকরা

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

ঘরে লাকি বাম্বু রাখছেন? মাটি না জল, কোন মাধ্যমে ফিরবে ভাগ্য?

শনির ঢাইয়া ও সাড়ে সাতির কোপে এই রাশিগুলি, আগামী ৬ মাস কেমন যাবে?

নির্জলা একাদশীতে নবপঞ্চম রাজযোগের সৃষ্টি, ভাগ্য উজ্জ্বল হবে ৪ রাশির জাতকদের