ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে।  ফের ডিজিটাল ওয়ালেট পরিষেবা চালুর পথে বড় পদক্ষেপ নিল Paytm। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)-এর তরফে মিলল প্রাথমিক অনুমোদন। ফলে ভারতে নিজেদের ওয়ালেট পরিষেবা নতুন করে চালু করার রাস্তা অনেকটাই প্রশস্ত হল সংস্থার সামনে। একসময় ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় অত্যন্ত জনপ্রিয় ছিল Paytm Wallet। কিন্তু Paytm Payments Bank-কে ঘিরে RBI-এর একাধিক বিধিনিষেধের জেরে ধাক্কা খেয়েছিল সেই পরিষেবা। এবার আরবিআই-এর নতুন অনুমোদনে ঘুরে দাঁড়ানোর আশায় রয়েছে এই সংস্থা।     

তবে RBI-এর এই অনুমোদন চূড়ান্ত ছাড়পত্র নয়। পেটিএম পেমেন্ট সার্ভিসকে (Paytm Payments Services) এখনও আরবিআই-এর কাছ থেকে চূড়ান্ত অনুমোদন বা Certificate of Authorisation (CoA) পেতে হবে। সেই অনুমোদন পাওয়ার পরেই গ্রাহকদের জন্য প্রিপেড ওয়ালেট পরিষেবা চালু করতে পারবে সংস্থা। পেটিএম-এর মূল সংস্থা ওয়ান ৯৭ কমিউনিকেশনস, ১৩  নভেম্বর একটি স্টক এক্সচেঞ্জ ফাইলিং-এ জানিয়েছে যে, তাদের সহযোগী প্রতিষ্ঠান পেটিএম পেমেন্টস সার্ভিসেস লিমিটেড (PPSL) ভারতে প্রিপেইড পেমেন্ট ইন্সট্রুমেন্ট ইস্যু করার জন্য একটি পেমেন্ট সিস্টেম তৈরি ও পরিচালনা করতে আরবিআই-এর কাছ থেকে নীতিগত অনুমোদন পেয়েছে।  RBI-এর ২৭ অগস্ট ২০২১-এর প্রিপেড পেমেন্ট ইনস্ট্রুমেন্ট সংক্রান্ত নির্দেশিকা এবং পরবর্তী সংশোধিত নিয়ম মেনেই পরিষেবা পরিচালনা করতে হবে। 

আরও পড়ুন: এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

কেন বন্ধ হয়েছিল Paytm Wallet?

প্রসঙ্গত, ২০২৬ সালের ২৪ এপ্রিল Paytm Payments Bank-এর ব্যাঙ্কিং লাইসেন্স বাতিল করে RBI। ব্যাঙ্কের পরিচালন পদ্ধতি এবং লাইসেন্সের শর্তাবলি না মানার মতো একাধিক কারণ দেখিয়েছিল RBI। এর আগে ২০২২ সালের মার্চ মাসে নতুন গ্রাহক যুক্ত করার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছিল। ২০২৪ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতেও একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়। তবে এবারের অনুমোদন Paytm Payments Bank-কে দেওয়া হয়নি। ওয়ান ৯৭ কমিউনিকেশনস (One97 Communications)-এর সম্পূর্ণ মালিকানাধীন সংস্থা  পেটিএম পেমেন্ট সার্ভিসকে এই প্রাথমিক ছাড়পত্র দেওয়া হয়েছে। ফলে পুরনো ব্যাঙ্কিং কাঠামোর বাইরে থেকেই ওয়ালেট ব্যবসায় ফেরার সুযোগ তৈরি হল Paytm-এর সামনে।

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

অসমের কাজিরাঙাতে মিনি বাসের সঙ্গে ট্রাকের সংর্ঘষ, নিহত ১৬

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা