বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

Share:

নিজস্ব প্রতিনিধি: জন্মের পর থেকেই একসঙ্গে জুড়ে ছিল দুই খুদে প্রাণ। মাত্র ৪০ দিন বয়সেই তাদের করতে হয়েছে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। যেতে হয়েছে কঠিন অস্ত্রোপচারে মধ্যে দিয়ে।  চিকিৎসকদের আশঙ্কা ছিল, সামান্য ভুলে দুই শিশুর প্রাণহানি হতে পারত।  তবে ঝুঁকি থাকা সত্বেও  হাল ছাড়েননি চিকিৎসকেরা। দীর্ঘ প্রস্তুতি, অসাধারণ দক্ষতা আর আধুনিক চিকিৎসাবিজ্ঞানের সাহায্যে শেষ পর্যন্ত  হয়েছে অসাধ্য সাধন। মালয়েশিয়ায় বিরল অস্ত্রোপচারে আলাদা করা হয়েছে  জন্মগতভাবে জুড়ে থাকা দুই যমজ শিশুকে। মাত্র ৪০ দিন বয়সের দুই শিশুর এই জীবন যুদ্ধের লড়াই এখন চিকিৎসকমহলে রীতিমতো চর্চার বিষয়।    

দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, যমজ শিশুরা  জন্মেছিল ‘পাইগোপ্যাগাস’ (Pygopagus) নামের এক বিরল শারীরিক অবস্থা নিয়ে। এই অবস্থায়  শরীরের পিঠের নিচের অংশ, স্যাক্রাম এবং পেলভিস পরস্পরের সঙ্গে জুড়ে থাকে। ফলে তাদের আলাদা করা অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রথমে পরিকল্পনা ছিল শিশু দুটির বয়স চার থেকে ছয় মাস হলে অস্ত্রোপচার করা হবে। কারণ, ততদিনে তাদের শারীরিক সক্ষমতা কিছুটা বাড়বে বলে আশা করেছিলেন চিকিৎসকেরা। কিন্তু পরিস্থিতি বদলে যায় নবজাতকদের পরিচর্যা চলাকালীন। দুই শিশুর মধ্যে একজনের শ্বাসপ্রশ্বাসের সমস্যা দেখা যায়। পাশাপাশি দুজনের শারীরিক চাপও বাড়ছিল। তাই নির্ধারিত সময়ের আগেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিতে বাধ্য হন চিকিৎসকেরা।  

কীভাবে হল এত জটিল অস্ত্রোপচার?

গত সেপ্টেম্বর মাসে মালয়েশিয়ার সাবাহ উইমেন অ্যান্ড চিলড্রেনস হাসপাতালে এই অস্ত্রোপচার করা হয়। তখন যমজ শিশুদের বয়স ছিল মাত্র ৪০ দিন। অস্ত্রোপচারে অংশ নিয়েছিলেন শিশু শল্যচিকিৎসক, নিউরোসার্জন-সহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল। প্রথমে দুই শিশুর পরস্পরের সঙ্গে যুক্ত অন্ত্র ও মূত্রতন্ত্র আলাদা করা হয়। এরপর পেলভিক ফ্লোর পুনর্গঠনের কাজ শুরু করেন চিকিৎসকেরা। তৈরি করা হয় পৃথক মলদ্বার এবং পুনর্গঠন করা হয় মূত্রনালি। একইসঙ্গে মেরুদণ্ডের কার্যকারিতা বজায় রাখা এবং ভবিষ্যতে যাতে দুই শিশুর পা নড়াচড়ায় কোনও সমস্যা না হয়, সেদিকেও বিশেষ নজর দেওয়া হয়। স্নায়ুগুলিকে চিহ্নিত করে অত্যন্ত সতর্কতার সঙ্গে আলাদা করেন নিউরোসার্জেনরা। এই জটিল অস্ত্রোপচারে সাবাহ হাসপাতালের চিকিৎসকদের পাশাপাশি কুয়ালালামপুরের তুনকু আজিজাহ হাসপাতাল এবং সারাওয়াক জেনারেল হাসপাতালের বিশেষজ্ঞরাও অংশ নিয়েছিলেন। হাসপাতালের তরফে জানানো হয়েছে, এত অল্প সময়ের মধ্যে দু’টি অত্যন্ত জটিল অস্ত্রোপচার সফলভাবে পরিচালনা করা স্থানীয় চিকিৎসক দলের দক্ষতা, নিষ্ঠা এবং উদ্যোগেরই প্রমাণ। আপাতত দুই শিশুকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের শারীরিক অবস্থার উপর নিয়মিত নজর রাখছেন চিকিৎসকেরা। 

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

অসমের কাজিরাঙাতে মিনি বাসের সঙ্গে ট্রাকের সংর্ঘষ, নিহত ১৬

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের