সভাপতি নির্বাচন নিয়ে দলের জবাবে সন্তুষ্ট থারুর, যোগ দিচ্ছেন ‘ভারত জোড়ো’ যাত্রায়

রণেভঙ্গ দিলেন দলের বর্ষীয়ান নেতা তথা তিরুবনন্তপুরমের সাংসদ শশী থারুর। জানিয়ে দিলেন,দলের জবাবে তাঁরা সন্তুষ্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : কংগ্রেসের সভাপতি নির্বাচন নিয়ে পত্রবোমা আছড়ে পড়ার পরদিনই রণেভঙ্গ দিলেন দলের বর্ষীয়ান নেতা তথা তিরুবনন্তপুরমের সাংসদ শশী থারুর। জানিয়ে দিলেন, দলের সভাপতি নির্বাচনে স্বচ্ছতা চেয়ে যে প্রশ্নগুলি তিনি এবং বাকি চার সাংসদ তুলেছিলেন, সেই সব প্রশ্নের উত্তর তাঁরা পেয়ে গিয়েছেন। এবং দলের জবাবে তাঁরা সন্তুষ্ট। অতএব ‘বিদ্রোহে’ ইতি। এবার যোগ দিচ্ছেন রাহুল গান্ধির ‘ভারত জোড়ো’ যাত্রায়।

সভাপতি নির্বাচনের আগে স্বচ্ছভাবে ভোটার তালিকা প্রকাশ করতে হবে। এই দাবিতে গত ৬ সেপ্টেম্বর দলের অভ্যন্তরীণ নির্বাচন কমিটির প্রধান মধুসুদন মিস্ত্রিকে একটি চিঠি লেখেন কংগ্রেসের ৫ সাংসদ। শশী থারুর, মণীশ তিওয়ারি, কার্তি চিদাম্বরম, প্রদ্যোত বরদলুই, আবদুল খালেক, এই পাঁচ সাংসদ চিঠিতে লেখেন, বারবার প্রার্থী তালিকা প্রকাশের দাবি করা সত্ত্বেও তাতে দল কর্ণপাত করছে না। আমরা দলের কোনও অভ্যন্তরীণ বা গোপন নথি বা তথ্য প্রকাশ করতে বলছি না, যাতে তথ্যের অপব্যবহার হয় বা দলের কোনও ক্ষতি হয়। বরং আমরা চাই যে মনোনয়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে প্রদেশ কংগ্রেস কমিটির প্রতিনিধিদের নামের তালিকা প্রকাশ করা হোক। এতে নির্বাচন সংক্রান্ত যাবতীয় সংশয় দূর হবে। শশীদের সেই চিঠি প্রকাশ্যে আসতেই কংগ্রেসের নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। আসরে নামতে হয় দলের নির্বাচন কমিটির প্রধান মধুসূদন মিস্ত্রিকে। এই পাঁচ সাংসদকে চিঠি লিখে তিনি জানিয়ে দেন, যে কেউ কংগ্রেসের সভাপতি নির্বাচনে প্রার্থী হতে পারেন। প্রত্যেক রাজ্যের ভোটার তালিকা সেই রাজ্যের প্রদেশ দফতরে গেলেই পাওয়া যাবে। কেউ যদি সর্বভারতীয় ভোটার তালিকা চায়, সেটা দিল্লিতে কংগ্রেস দফতরে পাওয়া যাবে। শুধু তাই নয়, মধুসূদন জানিয়েছেন, সব মিলিয়ে কংগ্রেসের ৯ হাজারের কিছু বেশি ভোটার আছেন। প্রত্যেক ভোটারকে আলাদা সচিত্র পরিচয়পত্র দেওয়া হয়েছে। এই প্রথমবার এই পরিচয়পত্রে থাকছে কিউ আর কোড। যে কেউ ১০ জন বৈধ ভোটারের সমর্থনে দলের নির্বাচনে প্রার্থী হতে পারেন। শুধু দেখে নিতে হবে, যাদের সমর্থনে আপনি প্রার্থী হচ্ছেন, তাঁর পরিচয়পত্র বৈধ কিনা।

মধুসূদন মিস্ত্রির এই চিঠি পাওয়ার পরই রণেভঙ্গ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন শশী থারুর। তিনি এই চিঠি টুইট করে বলেছেন,  ‘‘আজন্ম অনুগত কংগ্রেসি হিসাবে আমরা শুধু জবাব চেয়েছিলাম। কোনও যুদ্ধ চাইনি। দল যে জবাব দিয়েছে তাতে আমি সন্তুষ্ট। আমার মনে হয় এই নির্বাচন প্রক্রিয়া দলকে আরও শক্তিশালী করবে।” শশীর অভিযোগ, তাঁদের চিঠি বাইরে প্রকাশ করে দিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি করা হচ্ছে। এবার এগুলো বন্ধ হওয়া উচিত। বিদ্রোহে ইতি টেনে রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রাতেও অংশ নিচ্ছেন থারুর।

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

অল্প খেয়েও আকাশছোঁয়া সুগার? ডায়েটের এই ভুলেই বাড়ছে সমস্যা

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

আগামী ৭৪ দিন শনির বক্র দৃষ্টি ৬ রাশির জাতকদের উপরে, তছনছ হবে জীবন!

‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স