দেশ-বিদেশে রমরমা ব্যবসা, ১১ দিনে হাজার কোটির গণ্ডি পার, বক্স অফিসে নতুন ইতিহাস ‘রামায়ণ’-এর

Share:

নিজস্ব প্রতিনিধি: বক্স অফিসে যেন থামার নামই নিচ্ছে না ‘রামায়ণ’-এর জয়রথ। যত দিন গড়াচ্ছে, ততই একের পর এক রেকর্ড ভেঙে নতুন নজির গড়ছে রণবীর কাপুর ও যশ অভিনীত এই ছবি। মুক্তির মাত্র ১১ দিনের মাথায় দেশ-বিদেশের বক্স অফিসে এমনই সাফল্য পেয়েছে এই ছবি। যা পিছনে ফেলে দিয়েছে একাধিক ব্লকবাস্টার সিনেমাকে। ‘ধুরন্ধর’, ‘বাহুবলী’, ‘আরআরআর’-এর মতো ছবির রেকর্ডও এখন চ্যালেঞ্জের মুখে। দ্বিতীয় রবিবারের আয়ের নিরিখে নতুন ইতিহাস তৈরি করে ফের আলোচনার কেন্দ্রে ‘রামায়ণ’। 
সাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, মুক্তির দ্বিতীয় রবিবার অর্থাৎ ১১তম দিনে ভারতে ৭৫ কোটি টাকা নেট আয় করেছে ছবিটি। আগের দিন শনিবার আয় হয়েছিল ৭২.৯০ কোটি টাকা। ফলে এক দিনেই ছবির ব্যবসায় আরও বৃদ্ধি দেখা গিয়েছে। সব মিলিয়ে ভারতে ‘রামায়ণ’-এর মোট নেট বক্স অফিস কালেকশন দাঁড়িয়েছে ৭৬০.৬০ কোটি টাকা। অন্য দিকে, বিশ্বজুড়ে ছবির মোট আয় পৌঁছে গিয়েছে ১৩৮৪.৫০ কোটি টাকায়। দ্বিতীয় রবিবারের আয়ের নিরিখে একাধিক বলিউড ছবিকে পিছনে ফেলেছে ‘রামায়ণ’। চলতি বছরের মার্চে মুক্তি পাওয়া রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর ২’ দ্বিতীয় রবিবারে ৬৮ কোটি টাকা আয় করেছিল। সেখানে ৭৫ কোটি টাকা তুলে সেই রেকর্ড ভেঙেছে রণবীর কাপুরের ছবি। যদিও দ্বিতীয় রবিবারে সর্বোচ্চ আয়ের রেকর্ড এখনও রয়েছে আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’-এর দখলে। ২০২৪ সালে ছবিটি ওই দিনে ৭৬.৬০ কোটি টাকা আয় করেছিল। শুধু তাই নয়, ভারতের বক্স অফিসে শাহরুখ খানের ‘জওয়ান’, ‘পাঠান’, ‘স্ত্রী ২’, রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ এবং ভিকি কৌশলের ‘ছাবা’-র মতো ছবির মোট আয়ের অঙ্কও ছাপিয়ে গিয়েছে ‘রামায়ণ’।
দেশের পাশাপাশি বিদেশের বাজারেও দারুণ ব্যবসা করছে ছবিটি। দ্বিতীয় রবিবার বিদেশে প্রায় ৪০ কোটি টাকা গ্রস আয় করেছে ‘রামায়ণ’। মুক্তির ১১ দিনের মাথায় বিদেশের বাজারে ছবির মোট গ্রস কালেকশন ৪৭৫.৫০ কোটি টাকা। এর ফলে ভারতের বাইরে সর্বোচ্চ আয় করা ভারতীয় ছবির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে এটি। তবে এই হিসেব এখনও চূড়ান্ত নয়। আপাতত ৪৭৫.৯৩ কোটি টাকা নিয়ে এগিয়ে রয়েছে ‘ধুরন্ধর ২’।

‘প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেননি’, নেতানিয়াহুকে নিশানা বাইডেনের

বঙ্গোপসাগরে বাড়ছে ঘূর্ণিঝড়ের শক্তি, ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা জারি?

শীতের শুরুতেই জেল্লা হারাচ্ছে ত্বক? পার্লারে না গিয়ে বাড়িতে বানান ডি-ট্যান ফেসপ্যাক

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা, আর্থিক লেনদেনে সতর্ক থাকুন

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই