Asia Cup 2022: এশিয়াকাপে পাকবধে খুশি আফগানিস্তান, মধ্যরাতে বিজয়মিছিল

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই উচ্ছ্বাসের ছবি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: এশিয়াকাপে আফগানিস্তান অংশগ্রহণ না করেও তারা রীতিমতো উচ্ছ্বসিত। তাদের উচ্ছ্বাসের কারণে, শ্রীলঙ্কার কাছে পরাজিত হয়েছে বাবর বাহিনী। মধ্যরাতে ম্যাচের ফলাফল নির্ধারিত হওয়ার পর আফগানিস্তানবাসী বিজয়োল্লাসে মেতে ওঠে। রাজধানী কাবুল ছাড়াও নানা দেশের অন্যান্য প্রান্তে তারা মিছিল বের করে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই সব দৃশ্য। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখে গিয়েছে সেই বিজয় মিছিলে ছিলেন মহিলারাও।

এই বিজয়োল্লাসের কারণ ব্যাখ্যা করতে গিয়ে অনেকেই জানিয়েছেন, আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সাম্প্রতিক বিবাদ। আফগানিস্তানেই মার্কিন সেনার সামরিক অভিযানে মারা পড়ে আল জাওয়াহিরি। খবের প্রকাশ, সেনা অভিযান চালাতে পাকিস্তান সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। সে দেশের বিমানবন্দর মার্কিন সেনাকে ব্যবহারের অনুমতি দেয় পাক সরকার। যদিও পাকিস্তান সেই অভিযোগ অস্বীকার করেছে। সেই মার্কিন সেনা অভিযানের পর কেটে গিয়েছে বেশ কয়েক মাস। তবুও আফগানবাসীর মনে গেঁথে রয়েছে ঘটনা।

রবিবার এশিয়াকাপের ফাইনালে পাকিস্তান প্রথমে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকের ভবিষ্যদ্বাণী ছিল, টস ফাইনালে একটা বড় ফ্যাক্টর হিসেব কাজ করবে। ইঙ্গিত ছিল, টসে যারা জয় পাবে, ম্যাচের ভাগ্য তাদের পক্ষেই যাবে। যদিও শ্রীলঙ্কা সেই ধারণা ভেঙে প্রমাণ করে দেয় টসে হারলেও ম্যাচে জয় পাওয়া যায়। অতীতে তার একাধিক উদাহরণ রয়েছে। শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করতে নেমে ছয় উইকেটের বিনিময়ে ১৭০ রান তোলে। পরে খেলতে নেমে পাকিস্তান শুরুতেই হারিয়ে ফেলে দুই উইকেট।শেষ পর্যন্ত তারা ২৫ রানে পরাজিত হয়।

ইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ