নিম্নচাপের দোসর মৌসুমি অক্ষরেখা, বৃষ্টি চলবে সপ্তাহভর

নিম্নচাপের দোসর হয়েছে মৌসুমি অক্ষরেখা। তার জেরে নিম্নচাপ দুর্বল হয়ে পড়লেও চলতি সপ্তাহজুড়ে বৃষ্টি ঝরবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাতভর দফায় দফায় ঝমঝমিয়ে বৃষ্টি ঝরেছে কলকাতা(Kolkata) সহ গোটা দক্ষিণবঙ্গের(South Bengal) জেলাগুলিতে। মঙ্গলবার সকালেও সেই বৃষ্টি থামার কোনও লক্ষ্যণ নেই। বরঞ্চ ঘন কালো মেঘের চাদরে ঢাকা পড়ে আছে দক্ষিণবঙ্গের আকাশ। আলিপুর আবহাওয়া দফতরের(Weather Department) পূর্বাভাস, মঙ্গলবারও দিনভর ভারী বৃষ্টি হবে। তবে গত ৩৬ ঘন্টা ধরে বৃষ্টি ঝরিয়ে বঙ্গোপসাগরে(Bay of Bengal) ঘনীভূত গভীর নিম্নচাপ কিছুটা দুর্বল হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এদিন এটি আরও দুর্বল হবে। তার প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা হলেও কমবে। সোমবার সারাদিন দফায় দফায় ভিজেছে কলকাতা ও সংলগ্ন এলাকা। মঙ্গলবারও কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির(Heavy Rain) সম্ভাবনা থাকছে। কলকাতার পাশাপাশি দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, নদিয়া ও পূর্ব বর্ধমান জেলায় কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

আলিপুর আবহাওয়া দফতরের দাবি, নিম্নচাপের জেরে এদিনও রাজ্যের উপকূলবর্তী এলাকায় হাওয়ার গতি বেশি থাকতে পারে। তাই বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি রাখা হচ্ছে। তবে  টানা বৃষ্টির জেরে কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এক ধাক্কায় বেশ খানিকটা পারদ পতন হয়েছে। একই সঙ্গে চলতি নিম্নচাপের দৌলতে দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের ফলে বর্ষায় এ বছর বৃষ্টির ঘাটতি কিছুটা মিটবে। কলকাতায় দুপুর পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি এবং বাকি সময় মাঝারি বৃষ্টি দেখা যাবে। দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যাবে। বেশি বৃষ্টি হবে হাওড়া, হুগলী, নদীয়া, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। ভারী বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। উপকূলে ঝোড়ো হাওয়ার কারনে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করার পাশাপাশি পর্যটকদের নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতায় মেঘলা আকাশ থাকবে। দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনভর হালকা মাঝারি বৃষ্টি হবে।  

মঙ্গলবার সকালে গভীর নিম্নচাপের অবস্থান রয়েছে ওড়িশা এবং দক্ষিণ ছত্রিশগড় এলাকায়। পাশাপাশি মৌসুমি অক্ষরেখা রাজস্থানের জয়সালমির, থেকে মহারাষ্ট্রের নাগপুর হয়ে ছত্রিশগড়ের নিম্নচাপ ছুঁয়ে অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তনম হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তার জেরে নিম্নচাপ দুর্বল হলেও বাংলার পরিমণ্ডলে সাগরের জলীয় বাষ্প হু হু করে ঢুকবে। আর তার জেরে চলতি সপ্তাহজুড়ে বাংলার বুকে বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি ঝরার সম্ভাবনা থাকছে। আর এই কারণেই বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি, হাওড়া ও দুই মেদিনীপুর জেলা প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে। কেননা নানা জলাধার থেকে জল ছাড়া হলে এই জেলাগুলির নীচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকছে।

১৩০ আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল রিজার্ভ ব্যাঙ্কের, অধিকাংশ পশ্চিমবঙ্গের

বৃহস্পতিবার রাতে শুরু ফুটবলের শ্রেষ্ঠত্বের মহাযুদ্ধ, কোথায় দেখবেন? পড়ুন বিস্তারিত

বিকেলেই শহরজুড়ে তুমুল বৃ্ষ্টির পূর্বাভাস, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, জারি সতর্কতা

বেসরকারি স্কুল থেকে প্রায় দু’কোটি টাকা উদ্ধার! মিলল কন্ডোমও

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়

মীনাক্ষী নটরাজনের প্রার্থীপদ খারিজের ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস

১৭ বছরে রুপোলি পর্দায় আত্মপ্রকাশ, কত টাকা সম্পত্তি রয়েছে অভিষেক ঘনিষ্ঠ সায়নীর

গল্প নয় সত্যি, ৩৭ হাজারেরও বেশি ছাড়ে মিলছে Samsung Galaxy S25 স্মার্টফোন

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

স্মার্টওয়াচ নাকি ট্র্যাডিশনাল ঘড়ি? জেনে নিন প্রতিদিনের জীবনযাত্রার জন্য কোনটি বেশি উপযুক্ত

১০ সেকেন্ডের পালস টেস্টেই ধরা পড়তে পারে লুকিয়ে থাকা হৃদরোগের ঝুঁকি

১৬ জুনের পর ঘুরবে ভাগ্যের চাকা, ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন!