২০২৫ পর্যন্ত বোর্ড সভাপতিপদে সৌরভই, সচিবপদে জয় শাহ

রায় বিচারপতি চন্দ্রচূড় এবং বিচারপত কোহলির ডিভিশন বেঞ্চের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের রায়ে স্বস্তিতে বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি এবং সচিব জয় শাহ। 

২০২৫ পর্যন্ত বোর্ড সভাপতি পদে  থাকবেন মহারাজা। পাশাপাশি সচিব পদে একই সময় পর্যন্ত জয় শাহকে বহাল রাখার কথা ঘোষণা করেছে বিচারপতি ধনঞ্জয় চন্দ্রচূড় এবং বিচারপতি হিমা কোহলির ডিভিশন বেঞ্চ। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য সংস্থায় ছ’বছর এবং বোর্ডে ছ’বছর দায়িত্বে থাকতে পারবেন এক জন আধিকারিক। যার অর্থ ১২ বছর দায়িত্ব সামলানোর পর কুলিং অফে যেতে হবে তাঁকে। 

২০১৫-তে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সভাপতি নির্বাচিত হয়েছিলেন সৌরভ। পরবর্তী চারবছর পর্যন্ত তিনি ওই পদে বহাল ছিলেন। ওই বছর সৌরভ বিসিসিআইয়ের সভাপতি নির্বাচিত হন। সুপ্রিম কোর্টের আজকের এই নির্দেশের ফলে ২০২৫ পর্যন্ত বোর্ড সভাপতি পদে সৌরভ এবং বোর্ড সচিব পদে জয় শাহই থাকছেন।  ছ বছর পূর্ণ হওয়ার পর এই দুই স্বপদে ইস্তফা দিতে হবে। অবসরের পর তারা আবার বোর্ডের নির্বাচনে অংশ নিতে পারবেন। তবে তার জন্য ইস্তফা দেওয়ার পর তিন বছর তাদের অপেক্ষা করতে হবে। বোর্ডের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেন বিশিষ্ট আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহতা।

সৌরভ এবং জয় শাহ কত দিন বোর্ডের দায়িত্বে থাকতে পারবেন তা নিয়ে একটা ধোঁয়াশা ছিল। তাঁরা দু’জনেই রাজ্য সংস্থার পদে ছিলেন। লোধা কমিটির নিয়ম অনুযায়ী রাজ্য এবং বোর্ড মিলিয়ে ছ’বছরের বেশি পদে থাকার অধিকার কারও ছিল না। লোধা কমিটির সুপারিশ মেনে নেয় সুপ্রিম কোর্ট। বুধবার সেই নিয়মের বদল হল। সুপ্রিম কোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, রাজ্য সংস্থায় ছ’বছর এবং বোর্ডে ছ’বছর দায়িত্ব পালন করা যাবে। দুই জায়গায় এই সময় থাকার পর অবশ্যই কুলিং অফে যেতে হবে। এবং এই কুলিং অফে যাওয়া বাধ্যতামূলক।

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের