কবে মহালয়া জানেন কিন্তু কেন এমন নাম, তিথিই বা কখন জেনে নিন…

শুধু তিথি বলেই কি মহালয় হয়ে গেল মহালয়া? না কি পিতৃপক্ষের অবসানে পিতৃপুরুষকে তুষ্ট করার পর মাতৃপক্ষের সূচনা বলে?

Share:

নিজস্ব প্রতিনিধি: এবছর মহালয়া পড়েছে ২৫ সেপ্টেম্বর। মহালয়া (MAHALAYA) মানেই দুর্গাপুজোর ছোঁয়া মনে হয়। অনেকেই বলেন রেডিও বা টিভিতে ‘মহালয়া’ হবে। এই কথা কিন্তু আদৌ ঠিক নয়। রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের যে পাঠ আমরা শুনি, তার নাম ‘মহিষাসুরমর্দ্দিনী’। তাঁর রেকর্ড সম্প্রচারের সময় বারবার পরিবর্তন হতে হতে একসময় মহালয়ার দিনটিতে হয়। এত বছর সেই অনুষ্ঠান সম্প্রচার হতে হতে বাঙালি মনে করেছে দুর্গাপুজোর সঙ্গে বিশেষ যোগ রয়েছে মহালয়ার। তবে আদৌ নেই কোনও সম্পর্ক। এর আগে দুর্গাপুজোর অন্যান্য দিনেও সম্প্রচারিত হয়েছে ‘মহিষাসুরমর্দ্দিনী’ রেকর্ড। সত্যিই কি সম্পর্ক নেই মহালয়া ও দুর্গাপুজোর?

এবছর ৯ আশ্বিন মানে ২৫ সেপ্টেম্বর মহালয়া। তিথি শুরু হচ্ছে শনিবার রাত ২টো ৫৫ মিনিটে। শেষ হচ্ছে রবিবার ৩টে ২৪ মিনিট ৫৫ সেকেণ্ডে। তবে রবিবার ভোরেই মূলত দেখা যাবে তর্পণ ক্রিয়া।

মহালয়া হয় কৃষ্ণপক্ষের সমাপ্তি ও শুক্লপক্ষ সূচনার আগের অমাবস্যায়। মানে, পিতৃপক্ষের অবসান আর মাতৃপক্ষের সূচনা। তবে নাম কেন মহালয়া? মহৎ ও আলয় এই দুই শব্দের মিলনে হয় ‘মহালয়’। তিথি যেহেতু স্ত্রী লিঙ্গ তাই মহালয় হয়েছে ‘মহালয়া’। (তিথি- ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী- এই রকম) আসলে পরলোকগত পিতৃপুরুষদের তর্পণ করা হয় এই মহালয়া তিথিতে।

অগ্নিপুরাণে বলা আছে, এই সময় মানে মহালয়ায় পিতৃপুরুষরা আসেন মর্ত্যে। তাঁদের উত্তরপুরুষরা (বংশধর) তাঁদের উদ্দেশ্যে তর্পণ করেন। এতে তৃপ্ত হন পূর্বপুরুষগণ। এ যেন পূর্ব পুরুষ এবং উত্তর পুরুষদের সমাবেশ। ব্রহ্মবৈবর্ত পুরাণে আছে নিরাকার পরব্রহ্মে লয়প্রাপ্তিই মহালয়। শ্রী শ্রী চণ্ডী পুরাণে আছে, মহালয় মানে পিতৃলোক বা পিতৃলোক স্মরণ। এই মহালয় মানে উৎসব আলয়। মহাভারতে মহালয় মানেও পিতৃলোক।

শুধু তিথি বলেই কি মহালয় হয়ে গেল মহালয়া? না কি পিতৃপক্ষের অবসানে পিতৃপুরুষকে তুষ্ট করার পর মাতৃপক্ষের সূচনা বলে? কারণ, পুরাণ অনুযায়ী দেবী দুর্গাই মহামায়া, পরম আধার, পরমশক্তি। তাই মহালয় (পিতৃআলয়) শেষে মাতৃপক্ষ সূচনাতেই কি দেবীকে আশ্রয় মনে করে মহালয়া নাম? না কি পিতৃপক্ষ ও মাতৃপক্ষের সন্ধিক্ষণের কিছু আগের সময় বলে নামেও এই সন্ধি? মহালয় (পুরুষ) থেকে মহালয়া (স্ত্রী)? না কি নিছক তিথি (স্ত্রী) বলেই? প্রসঙ্গত, মহালয়ার  সকালেই প্রাচীন রীতি মেনে এখনও দেবী দুর্গার বিগ্রহে আঁকা হয় চোখ। তা অবশ্য মাতৃপক্ষের সূচনা বলে। তবে যাই হোক, মহালয়ার ভোর মানেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের উদাত্ত কন্ঠে, ‘মহিষাসুরমর্দ্দিনী’র সেই চেনা কণ্ঠ,’আশ্বিনের শারদপ্রাতে…’

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?