ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  সকাল হলেই হালকা শীতের আমেজ। ক্রমশ বদলাচ্ছে আবহাওয়ার মেজাজ। কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, এমনকি উত্তরবঙ্গেও বাড়ছে ঠান্ডার অনুভূতি। আবহাওয়ার এই পরিস্থিতিতে শীতপ্রেমীদের জন্য সুখবর। আগামী সপ্তাহে তাপমাত্রার পারদ আরও নিম্নমুখী হতে পারে। ফলে সময় যত এগোবে, বঙ্গে শীতের দাপটও তত বাড়বে বলে মনে করা হচ্ছে। তবে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

শনিবার সকাল থেকেই কলকাতার আকাশ ছিল ঝলমলে। রোদের দেখা মিললেও বাতাসে রয়েছে শীতের হালকা শিরশিরানি। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। অন্যদিকে, সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আপাতত মহানগরে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী কয়েক দিন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। ভোর এবং সন্ধ্যার পর থেকে ঠান্ডার অনুভূতি বাড়ছে। বিশেষ করে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রামে শীতের প্রভাব তুলনামূলক বেশি। আগামী সপ্তাহে এই জেলাগুলিতে তাপমাত্রা আরও কমতে পারে।

আরও পড়ুনঃ আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

অন্যদিকে, উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়ার মধ্যেই ধীরে ধীরে বাড়বে শীতের আমেজ। পাহাড়ের মনোরম পরিবেশ ইতিমধ্যেই উপভোগ করছেন পর্যটকেরা। সব মিলিয়ে, বঙ্গে আপাতত শীতের অনুকূল পরিস্থিতি। আগামী কয়েক দিনে তাপমাত্রার পারদ কতটা নামে, এখন সেটাই দেখার।

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়