প্রাক্তন পাক আম্পায়ার আসাদের জীবনাবসান, শোক প্রকাশ আইসিসির

হৃদরোগে আক্রান্ত

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রাক্তন পাক আম্পায়ার আসাদ রঔফ। বয়স হয়েছিল ৬৬ বছর। পরিবার সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, এদিন ভোররাতে তিনি মারাত্মক হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের এলিট আম্পায়ারদের মধ্যে আসাদ রঔফ অন্যতম সদস্য।

প্রাক্তন পাক আম্পায়ের প্রয়াণে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের তরফ থেকে শোক প্রকাশ করা হয়েছে। শোক প্রকাশ করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড। বোর্ডকর্তা রামিজ রাজা আসাদ রঔফের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে বলেন- দুঃখজনক ঘটনা। আসাদ রঔফের আচমকা মৃত্যুর খবরে আমি শোকস্তব্ধ। রঔফ শুধুমাত্র একজন ভালো আম্পায়ার ছিলেন না, ব্যক্তিমানুষ হিসেবেও তিনি ছিলেন যথেষ্ঠ জনপ্রিয়। তাঁর রসবোধ অতুলনীয়। ব্যক্তিগতভাবে তাঁর সঙ্গে আমার সম্পর্ক ছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ড একজন ভালো আম্পায়ারকে হারিয়ে ফেলল। আমি ব্যক্তিগতভাবে আসাদ রঔফের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

বেশ নজরকাড়ার মতো কেরিয়ার প্রাক্তন এই পাক আম্পায়ারের। ৬৪টি টেস্ট ম্যাচে আম্পায়ারিং করেন। এর মধ্যে ৪৯ ম্যাচে মাঠে থেকে, বাকি ম্যাচে তৃতীয় আম্পায়ার হিসেবে। একদিনের ম্যাচ পরিচালনা করেন ১৩৯টি। এর মধ্যে সরাসরি মাঠে থেকে নিয়ন্ত্রিত ম্যাচের সংখ্যা ৯৮। বাকি ম্যাচে তিনি ছিলেন তৃতীয় আম্পায়ার। কেরিয়ারের প্রথম টেস্ট ম্যাচে আম্পায়ারিংয়ের পরে ইন্টারন্যাশাল ক্রিকেট কাউন্সিলের এলিট প্যানেলের অন্তর্ভুক্ত হন আসাদ।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের