ছেলে সুপার ফ্লপ, বাবার সুপারহিট! ‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতা নিয়ে মুখ খুললেন নাগার্জুন

তখন আমি তাঁকে বলেছিলাম, এই ছবিতে অভিনয় করার পর একজন তারকা হিসাবে স্বীকৃতি পাওয়ার আশা করবে না। এটি ছবিতে তুমি অভিনেতা হিসাবেই পরিচিতি পাবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: একদিকে বাবার ছবি সুপারহিট, অন্যদিকে ছেলের ছবি ডাহা ফেইল। না বাপ-ব্যাটার এমন পেশাগত সমীকরণ না তাঁদের কেরিয়ারে কোনও এফেক্ট ফেলবে না তাঁদের সম্পর্কের উপর। এবার দক্ষিণী সুপারস্টার নাগা চৈতন্যর বলিউডের ডেবিউ মুভি ‘লাল সিং চাড্ডা’র ফেইলিওর নিয়ে মুখ খুললেন বাবা সুপারস্টার নাগার্জুন। দক্ষিণী অভিনেতা নাগার্জুনকে সম্প্রতি দেখা গিয়েছে, রণবীর-আলিয়ার ব্রহ্মাস্ত্রে। মুক্তির দিন থেকে এখনও পর্যন্ত যে ছবিটি বক্সঅফিসে ব্যবসা ইতিমধ্যেই ২৫০ কোটি ছাড়িয়েছে। বলিউডের অন্যতম সফল ছবি হিসেবে গন্য হয়েছে।

যদিও এই ছবিতে নাগার্জুনের অল্প সময়ের জন্যে এন্ট্রি, তাতেই মুগ্ধ হয়েছেন দর্শক। কিন্তু ছেলে নাগা চৈতন্যের বলিউডের প্রথম ছবিই সাফল্যের মুখ দেখল না। একটি নতুন সাক্ষাৎকারে নাগার্জুন এই প্রসঙ্গে মুখ খুলেছেন নাগার্জুন। জানালেন তিনিও আশা করেছিলেন যে, এই ছবিতে সবার পারফরম্যান্স আরও ভাল হতে পারত। ‘লাল সিং চাড্ডা’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল গত ১১ আগস্ট। হলিউডের ক্লাসিক্যাল ছবি ‘ফরেস্ট গাম্প’ এর ভারতীয় রূপান্তর ছিল এই ছবি। ছবিতে অভিনয় করেছিলেন, নাগা চৈতন্য ছাড়াও আমির খান, কারিনা কাপুর এবং মোনা সিং রয়েছেন। কিন্তু প্রথম দিনেই বক্স অফিসে মুখ থুবরে এই ছবি। চৈতন্য লাল সিং চাড্ডা-তে লাল অর্থাৎ আমিরের সেরা বন্ধু বলরাজু ‘বালা’ চরিত্রে অভিনয় করেছিলেন।

সম্প্রতি, সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া একটি সাক্ষাৎকারে নাগার্জুন জানিয়েছেন, “এটি একটি তিক্ত-মিষ্টি মুহূর্ত। আমি আশা করি, এটি (লাল সিং চাড্ডা) আরও ভাল হতে পারত। যখন ছেলে আমাকে বলেছিল যে, সে ফরেস্ট গাম্পের রিমেক ছবিতে অভিনয় করছেন। তখন আমি তাঁকে বলেছিলাম, এই ছবিতে অভিনয় করার পর একজন তারকা হিসাবে স্বীকৃতি পাওয়ার আশা করবে না। এটি ছবিতে তুমি অভিনেতা হিসাবেই পরিচিতি পাবে। ছেলে বলেছিল, ‘আমি একজন অভিনেতা হিসাবেই পরিচিত হতে চাই’।”

ব্রহ্মাস্ত্র যেদিন মুক্তি পায় সেদিন নাগার্জুনের স্ত্রী- অভিনেত্রী অমলাও অভিনয় জীবনে প্রত্যাবর্তন করেন। তাঁর ছবি ওইদিনই রিলিজ হয়। নাগা চৈতন্যের মায়ের ছবিও বক্স অফিসে ভালো হিট হয়। তাই সেদিন নাগার্জুনের পরিবারে সবাই মিলে সেলিব্রেশন করেন। একে অপরের জন্য উল্লাসিত হন। তাঁর পরিবারে যাই ছবি মুক্তি পাক না কেন, মুক্তির দিনে তাঁরা সকলেই মিলেমিশে থাকেন বাড়িতে। একসঙ্গে ডিনার করেন। ‘ব্রহ্মাস্ত্র’ একটি দুর্দান্ত সূচনা করেছে। ইতিমধ্যেই এই ছবি 225 কোটি টাকার বেশি অর্থ সংগ্রহ করে নিয়েছে। ছবিটি তামিল, তেলেগু, কন্নড় এবং মালায়লাম ভাষায় রিলিজ করেছে।

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?