কার্তিক হয়ে গেল বিশ্বকর্মা! টান পড়ল বাহনে

নভেম্বরে যা ছিল কার্তিক, সেপ্টেম্বরে তা হয়ে গেল বিশ্বকর্মা! এই অদলবদলে তেমন বাধ সাধেননি দেবতারা। তবে ঝামেলা পাকাচ্ছিল তাঁদের বাহন।

Share:

নিসর্গ নির্যাস মাহাতো: কেউ কেউ বলেন ঈশ্বর এক। আবার কেউ বলেন, ঈশ্বর নিরাকার। মানুষই রূপদান করেছে তাঁর। আবার কেউ বলেন, ঈশ্বর গড়েন শিল্পী। মাটি- রং- তুলিতে যিনি বিগ্রহ গড়েন বা রূপ দেন তিনি তো মহান। তিনি সৃষ্টির পূজারী। তাঁর রূপটানে মজে থাকেন ভক্তকূল। এভাবেই কার্তিক ঠকুর হয়ে গেল বিশ্বকর্মা (VISWAKARMA)। আর অদল বদল হল বাহন। অবাক হচ্ছেন?

নভেম্বরে যা ছিল কার্তিক, সেপ্টেম্বরে তা হয়ে গেল বিশ্বকর্মা! এই অদলবদলে তেমন বাধ সাধেননি দেবতারা। তবে ঝামেলা পাকাচ্ছিল তাঁদের বাহন। অগত্যা শিল্পী করলেন কী, ওই বাহনদের সরিয়ে বদল করলেন আসন। কী করে? ওই যে শিল্পীর চোখ। তিনিই তো রূপ দান করেন। ব্যাপারটা খোলসা করা যাক।

গত বছরের নভম্বরে কার্তিক ঠাকুরের সমস্ত বিগ্রহ বিক্রি হয়নি। তাই চলতি বছরের সেপ্টেম্বরে শিল্পীরা ওই কার্তিকের বিগ্রহে জুড়লেন আরও দুটি হাত। তারপর হাতের তির- ধনুক আর পিঠের তূণ সরিয়ে দুই হাতে দেওয়া হল হাতুড়ি, ছেনি। আর ওপরের দিকে তৈরি করা নতুন দুই হাতে ধরানো হল ঘুড়ি ও লাটাই। আর ময়ূর সরিয়ে সেখানে বসানো হল হাতি। অবশ্য এই ‘অদল-বদল’ সৃষ্টি খেলা চলেছে ছোট বিগ্রহের ক্ষেত্রেই। আর সেই মূর্তিই ভক্তদের বাড়িতে পৌঁছে যাচ্ছে দেদার। দেখে বোঝার জো টুকু নেই যে, দেবতাদের সেনাপতি হয়ে গিয়েছেন দেব কূলের ইঞ্জিনিয়র! শিল্পের চেয়ে বড় ধর্ম আর কী আছে বলুন তো! সৃষ্টির জয় তো বারে বারে হয়েছে।

একের পর এক পুরসভায় কাউন্সিলরদের গণইস্তফা, দায়িত্বে মহকুমাশাসকরা

রাতে ঝিলের জলে নৌকাবিহার, মর্মান্তিক পরিণতি দুই ছাত্রের

বারাসতে পোস্ট অফিসে সিএএ সার্টিফিকেট পেতে হেনস্থার অভিযোগ ,সরজমিনে তদন্তে খাদ্যমন্ত্রী

কুড়ুল দিয়ে বাবা-স্ত্রীকে খুন, কেনও এমন পদক্ষেপ যুবকের?

ফুলের লোভ দেখিয়ে বাড়িতে ডেকে ৬ বছরের শিশুকন্যাকে ধর্ষণ নবম‌ শ্রেণির পড়ুয়ার

কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অর্জুন, ছেলের বড় সাফল্যে গর্বিত মা জুহি চাওলা

কোন্নগরে চলল বুলডোজার, ভাঙা হল তৃণমূল কাউন্সিলরের বেআইনি নির্মাণ

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

অভিনেত্রী ত্বিশা শর্মার মৃত্যুর তদন্ত করবে সিবিআই, নির্দেশ শীর্ষ আদালতের

নিরাপত্তার অভাব, বিশ্বকাপের শিবির আমেরিকা থেকে সরাল ইরান

রাজু নস্করের আরও দুটি বেআইনি সম্পত্তিতে নোটিস পাঠাল কলকাতা পুরসভা