১৫৪ বছরে পদার্পণ করছে আদি কংস বণিক দুর্গাবাড়ির পুজো

এই পুজোর দায়ভার নিয়েছিলেন পুরাতন মালদার তৎকালীন জমিদার গিরজা বাবু এবং সাড়ম্বরে তিনি দুর্গা পুজো শুরু করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ থেকে কয়েক শতাব্দী আগের কথা। কথিত আছে, নিমতলি পাড়া ঘাটে ভেসে আসে একটি পাথরচক্র। স্বপ্ন দেশের পরে এক বৃদ্ধা সেই পাথর চক্র লাভ করে নিজ গৃহে নিয়ে গিয়ে দেবী চণ্ডী জ্ঞানে পুজো শুরু করেছিলেন। আনুমানিক ১৭৭১ খ্রিস্টাব্দে  মহানন্দা নদীর তীরবর্তী অঞ্চলে, বর্তমানে মালদা শহরের কুতুবপুর এলাকায় দেবীর আরাধনা শুরু হয়েছিল।

পরবর্তীকালে এই পুজোর দায়ভার নিয়েছিলেন পুরাতন মালদার তৎকালীন জমিদার গিরজা বাবু এবং সাড়ম্বরে তিনি দুর্গা পুজো শুরু করেন। শেষ বয়সে তিনি ওই পাথরচক্রটি কংস বণিক সম্প্রদায়ের হাতে তুলে দেন। ইংরেজি ১৮৬৮ সালে কংস বণিক সম্প্রদায় তাদের পূর্বপুরুষের দান করা জমিতে দুর্গা মন্দির নির্মাণ করেছিলেন।

১৮৯৭ সালে ভূমিকম্পে দুর্গামন্দির ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার তাগিদে মন্দিরের সংস্কার করা হয়। ঐতিহ্যবাহী এই মন্দিরের জন্যই শহরের গুরুত্বপূর্ণ এলাকার নাম  দুর্গা বাড়ি মোড়।

এখনও বংশ পরম্পরায় দেবী  আরাধনায় মেতে ওঠেন আদি কংস বণিক সম্প্রদায়ের পরিবারগুলি। প্রতিবছর ঘটভরা থেকে শুরু করে পুষ্পাঞ্জলি, সন্ধি পুজো, সন্ধ্যা আরতি, বিসর্জন সবই হয় পুরনো প্রথা মেনেই।

দূরদুরান্ত থেকে মানুষ ছুটে আসেন পুজোর (DURGA PUJA) টানে, জাঁকজমকপূর্ণ আধুনিক যুগেও স্বমহিমায় দাঁড়িয়ে দুর্গা বাড়ি। আজও পুজোতে সপ্তমীর সকালে ও দশমীর বিকেলে সুসজ্জিত শোভাযাত্রা করে দেবীকে ঘাড়ে করে নিয়ে যাওয়া হয় এক ঘাটে এবং সেখান থেকে নৌকা করে নিয়ে যাওয়া হয় অন্য ঘাটে। বিসর্জনের আগে হয় নৌকা ভ্রমণ।

সময়ের স্রোতে অনেক কিছু বদলালেও বদলায়নি এই দুর্গা বাড়ির পরম্পরা। তাই আজও মন্দির প্রাঙ্গণে তৈরি করা হয় দেবী প্রতিমা। আরাধনা করা হয় সাবেকি প্রতিমার।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

১৫ বছর ধরে অনুপ্রবেশকারীদের জামাই আদর করেছে তৃণমূল: মুখ্যমন্ত্রী

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি