টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় টেলিভিশনের ইতিহাসে যাঁর হাত ধরে এসেছিল রঙিন সম্প্রচারের নতুন অধ্যায়, সেই মানুষটিই এবার  জায়গা করে নিলেন সাদা-কালো ফ্রেমে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরে প্রয়াত হয়েছেন  বর্ষীয়ান পরিচালক, প্রযোজক ও অভিনেতা প্রবীর রায়। দীর্ঘদিন ধরে স্টেজ ফোর ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তাঁর প্রয়াণে বাংলা বিনোদন জগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। 

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল প্রবীর রায়ের। বুধবার (১১ নভেম্বর) থেকে আচমকাই আরও দুর্বল হয়ে পড়েন তিনি। পরিস্থিতি বুঝে তাঁকে ইইডিএফ নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখানে আইসিইউ-তে ভর্তি করা হয়েছিল। চিকিৎসা চলাকালীন শারীরিক অবস্থার কিছুটা উন্নতিও হচ্ছিল। কিন্তু বৃহস্পতিবার ভোরে আচমকাই ঘটে বিপর্যয়।  হৃদ্‌রোগে আক্রান্ত হন তিনি। শেষ পর্যন্ত চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে  ভোর সাড়ে ৫টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরিচালক প্রবীর রায়। বাবার মৃত্যুর খবর জানাতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তাঁর ছেলে। 

আরও পড়ুন: শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা 

জেনে নিন পরিচালকের সম্পর্কে… 

১৯৪৮ সালের ৩১ আগস্ট কলকাতায় জন্ম প্রবীর রায়ের। কর্মজীবনের শুরুতে খেলাধুলোর জগতেও যথেষ্ট পরিচিতি ছিল তাঁর। জাতীয় স্তরের সাঁতারু হিসেবে নিজের দক্ষতার পরিচয় দিয়েছিলেন। তবে পরবর্তীকালে বিনোদন জগতেই তৈরি করেন নিজের স্বতন্ত্র পরিচয়। ভারতীয় টেলিভিশনে রঙিন সম্প্রচারের সূচনায় তাঁর ভূমিকা বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। ১৯৮২ সালে নেহরু গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতার সময় ভারতে প্রথম রঙিন টেলিভিশন সম্প্রচারের উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। দূরদর্শনের রঙিন সম্প্রচার শুরুর আগেই তাঁর এই উদ্যোগ ভারতীয় সম্প্রচার জগতে নতুন দিশা দেখিয়েছিল।  শুধু প্রযুক্তিগত ক্ষেত্রেই নয়, সৃজনশীল কাজেও ছিল তাঁর সমান দক্ষতা। ‘কাল মধুমাস’ ছবির পরিচালনার পাশাপাশি ‘গৃহদাহ’ এবং ‘বিচিত্র তদন্ত’-এর মতো জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিকের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।  দীর্ঘ কর্মজীবনে কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন প্রমথেশ বড়ুয়া পুরস্কার এবং উত্তম কুমার পুরস্কার। ২০০৩ সালে কলকাতার শেরিফের দায়িত্বও পালন করেছিলেন তিনি। অভিনয়, পরিচালনা, প্রযোজনা থেকে শুরু করে টেলিভিশনের ইতিহাস, বিভিন্ন ক্ষেত্রে ছাপ রেখে গিয়েছেন এই বর্ষীয়ান পরিচালক।

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি