প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর আজ বুধবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, কলকাতার একটি বেসরকারি হাসপাতালে রাত ৮টা ৩৫ মিনিট নাগাদ তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭২ বছর।

জানা গিয়েছে, দুর্গাপুজোর সপ্তমীর দিন শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। নিউমোনিয়া এবং মূত্রনালির সংক্রমণে আক্রান্ত ছিলেন তিনি। পরবর্তীতে শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। সংক্রমণ থেকে সেপটিক শকের পাশাপাশি কিডনিতেও গুরুতর জটিলতা দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে প্রয়াত হন প্রাক্তন মন্ত্রী। ২০১১ সালে রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকেই মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন উজ্জ্বল বিশ্বাস। ওই বছরই যুব কল্যাণ দফতরের মন্ত্রী হিসেবে তাঁর রাজনৈতিক প্রশাসনিক দায়িত্বের নতুন অধ্যায় শুরু হয়। পরবর্তীতে ২০২২ সালের অগস্টে মন্ত্রিসভার রদবদলের সময় তাঁর হাতে তুলে দেওয়া হয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈবপ্রযুক্তি দফতরের দায়িত্ব। ২০২৬-এ তৃণমূল সরকার চলে যাওয়ার আগে পর্যন্ত ওই দায়িত্বে ছিলেন তিনি।

আরও পড়ুন: ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

রাজ্য রাজনীতির পাশাপাশি নদিয়া জেলার দলীয় সংগঠন ও প্রশাসনিক ক্ষেত্রেও দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করেছেন উজ্জ্বল বিশ্বাস। জেলার একাধিক রাজনৈতিক কর্মসূচি এবং সাংগঠনিক কর্মকাণ্ডে তাঁর গুরুত্বপূর্ণ উপস্থিতি ছিল। রাজনৈতিক পরিচয়ের বাইরেও তাঁর পারিবারিক পরিচয় ছিল বিশেষ উল্লেখযোগ্য। স্বাধীনতা সংগ্রামীর পরিবারের সন্তান ছিলেন তিনি। অগ্নিযুগের বিখ্যাত বিপ্লবী বসন্ত বিশ্বাসের ভাইপো ছিলেন উজ্জ্বল বিশ্বাস। তাঁর প্রয়াণে রাজ্যের রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন